জিতেলে প্রথম দিন থেকেই করোনা সংক্রমণ মোকাবিলায় কোমর বেঁধে নামবো, জানিয়ে দিলেন জো বিডেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জিতেলে প্রথম দিন থেকেই করোনা সংক্রমণ মোকাবিলায় কোমর বেঁধে নামবো, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা কে হেয় করেছিলেন সামান্য ফ্লু বলে। তিনি নির্বাচনী জনসভায় মাস্ক ছুড়ে ফেলে যুক্তি দিয়েছিলেন অর্থনীতি খুলে দেওয়ার। জনতা তাঁর ওই ঔদ্বত্যের জবাব দিয়েছে। তাই নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে ডেমোক্র্যাট পার্থী জো বিডেন বিরোধী শিবির থেকে শিক্ষা নিয়ে বার্তা দিলেন প্রথমেই করোনার সঙ্গে লড়াই এর।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান ঘটিয়ে, ইসরোর ইওএস-১ উপগ্রহ পারি দিলো মহাকাশে।

ব্রিটেনের শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন,’দেশে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়ে চলেছে।প্রথম দিন থেকেই আমরা করোনা সংক্রমণ মোকাবিলায় কোমর বেঁধে নামবো। প্রত্যেকটা জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য। এই বিষয়ে জনসাস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি আমরা। এছাড়া, দেশের অর্থনীতিকে কিভাবে মজবুত করা যায়, সেই বিষয়টিও দেখতে হবে আমাদের।’

তিনি আরো বলেন,’আমরা জয়ী হতে চলেছি। নেভাদাতে আমরা এগিয়ে রয়েছি। বিগত ২৪ বছরের প্রথম ডেমোক্রয়াট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি।মাত্র কয়েক বছর আগে যে নীল দেওয়াল ভেঙে পড়েছিল, আমরা তা আবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। পেনসিলভেনিয়া, মিশিগান উইসকনসিন-আমেরিকার হৃদয়। আজ পর্যন্ত জীবনে সর্বাধিক ভোট পেয়েছি আমি।৭৫ মিলিয়ন ভোট পেয়েছি এখনো পর্যন্ত।’

জিতেলে প্রথম দিন থেকেই করোনা সংক্রমণ মোকাবিলায় কোমর বেঁধে নামবো, এছাড়াও জো বিডেন তার বার্তায় ট্রাম্পের খামখেয়ালীপনা ও বিরোধীদের প্রতি মনোভাবের ইঙ্গিতে কটাক্ষ করে বলেন,’দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রতিটি মানুষের জন্য আমি কাজ করবো। সে আমাকে ভোট দিক আর না-ই দিক। কারণ আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাই মার্কিন নাগরিক।’ ট্রাম্প শিবির প্রেসিডেন্ট পদ ধরে রাখার সমস্ত আসার জলাঞ্জলি দিয়েছে ভারতীয় সময় মতে শনিবার। এখন রিপাবলিকানরা ফের ভোট গণনার দাবি তুলে আদালতে মামলা করে প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেই মত বিশ্লেষকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত