অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার! কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার! কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু? কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ সমস্যা চলছে তৃণমূলের অন্দরে। শুভেন্দু অধিকারীর বিভিন্ন সাংগঠনিক সভাকে এড়িয়ে যাওয়া ভাল চোখে দেখছেন না তৃণমূল সুপ্রিমো। এছাড়াও বাতাসে ভাসছে শুভেন্দুর দলবদলের বার্তা। যদিও তিনি নিজে কখনও এই বিষয়ে একটি শব্দও খরচ করেন নি। কিন্তু আজ নন্দীগ্রামের এক সভা থেকে তিনি ফের জল্পনা উসকে দিলেন। নন্দীগ্রামকে ভুলে যাননি সেকথা স্মরণ করালেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ৫ বছরে ৫৮টি দেশে সফর করেছেন মোদী! চিন গেছেন ৫ বার। খরচ জানেন?

আজকের সভাইয় শুভেন্দু অধিকারীর বক্তব্যে লুকিয়ে ছিল প্রচ্ছন্ন হুশিয়ারি। নন্দীগ্রাম নিয়ে তিনি বলেন, অতীত ভুললে কিন্তু তার ফল কিছুতেই ভাল হতে পারে না। অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলেও মন্তব্য করেন শুভেন্দু। কিন্তু কে বা কাদের উদ্দেশে এই হুঁশিয়ারি তা স্পষ্ট করেননি তিনি।

অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার! এদিন শুভেন্দু অধিকারী বলেন, “অনেকেই অতীত ভুলে যান। আমি শুভেন্দু অধিকারী সবসময় বলি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। অতীত যাঁরা ভুলে যান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এটাই চিরন্তন সত্য। নিশিকান্ত মন্ডলের অসম্পূর্ণ কাজ পূরণ করব। নিশিকান্ত মন্ডল না থাকলে এই লড়াই জিততে পারতাম না।”

প্রসঙ্গত আজ নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের অন্যতম নেতা নিশিকান্ত মন্ডলের স্মরণসভায় হাজির পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখার সময় স্মৃতিচারণা করে তিনি মনে করিয়ে দেন, ২০০৬ সালে প্রথম নন্দীগ্রামে এসেছিলেন নিশিকান্ত মন্ডলের আহ্বানে। নিশিকান্ত নিজে নিয়ে এসেছিলেন তাঁকে।

উল্লেখ্য, কদিন আগে খবরের দুনিয়ায় গুঞ্জন ওঠে শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপি-তে যোগ দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং তিনি নজর কেড়েছেন আমফানের ত্রান বিলি থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরান সব ক্ষেত্রেই। যদিও ক্রমেই ক্ষর্ব হতে থাকে শুভেন্দুর হাতে থাকা ক্ষমতা। প্রথমে তাঁকে তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে তাঁকে যায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র ৭ জনের কোর কমিটিতে। এমনকি তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষপদ থেকেও তাঁকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন