“ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে তারিখটা মে মাসে লিখে দেবো”-দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক তৃণমূলের সাংসদ বিধায়ক।সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বিধায়কদের নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। যা নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল।

আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন সব বিমান নিষিদ্ধ

দুর্গাপুরের জনসভা শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন “বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের নেতা নেত্রীরা কুখ্যাত হয়ে গেল এবং আগামী দিনে যারা বিজেপিতে যোগ দিতে পারেন তাদের বাড়ি বাড়ি পুলিশ ছয়লাপ হয়ে গিয়েছে।”তাঁর অভিযোগ”যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের বিরুদ্ধে ডজন ডজন কেস দেওয়া হচ্ছে।”

দিলীপ ঘোষ আরও জানিয়েছেন যে,”যে সরকারটা এক্সপায়ার হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী এক্সপায়ার হয়ে গেছে তারা শুধু সময় কাটাচ্ছেন। যখন কিছু না পায় তখন আঙ্গুর ফল টক হয়। তৃণমূলের যেসব নেতারা বিজেপিতে যোগদান করেছেন তাদের দিয়ে পার্টি চলছিল যেই বিজেপি তে এলো তারা এখন খারাপ হয়ে গিয়েছে। ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে তারিখটা মে মাসে লিখে দেবো। “

দিলিপের দাবি,” দু তিনটে টিম করে বিজেপি বেরোবে আর তৃণমূলের ঘর ভাঙতে ভাঙতে যাবে প্রতিদিন। শুভেন্দু অধিকারীর পদত্যাগকে আটকে দিয়েছে মানুষকে আটকানো যাবেনা। টিএমসি তে ঝাড়াই হচ্ছে বিজেপিতে বাছাই হচ্ছে। “

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন