‘তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব’, এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেবার ঘাসফুল শিবির কে কোণঠাসা করার জন্য গান ও ধরেছিলেন তিনি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছিল সমগ্র নেটদুনিয়ায়। তবে সময়ের সাথে সাথে বদলে গেছে গোটা পরিস্থিতি তখন গেরুয়া শিবিরের  হয়ে সুর চড়ালেও বর্তমানে রাজ্যের শাসক দলের আকজন কর্মী হিসেবে রাজ্য রাজনীতি তে নতুন যাত্রা শুরু করেছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এবার তারই সভা মঞ্চের সামনে বেজে উঠল ” এই তৃণমূল আর নয়”।

আরও পড়ুনঃ US President: ক্ষমতা হস্তান্তর মার্কিন যুক্তরাষ্ট্রে, জো বাইডেনের স্থলাভিষিক্ত কমলা হ্যারিস!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় ত্রিপুরার আগরতলায় ঘাসফুলের প্রচারে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয় এবং যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। আচমকাই সেই মঞ্চের পাশের রাস্তা দিয়ে মাইক বাজাতে বাজাতে এগিয়ে যায় বিজেপির একটি প্রচার ম্যাটাডো। সেখান থেকেই ভেসে আসে ‘এই তৃণমূল আর নয়’ যা কানে আসতেই রীতিমতো মেজাজ হারায় সায়নী।

সেইসময় পরিস্থিতির সামাল দিতে মাইক্রোফোন হাতে তুলে নেন বাবুল। তিনি বলেন, “ভেবে দেখুন, নেতারা কতখানি অহংকারি হলে, নিচুতলার নেতাদের সঙ্গে কতটা দুর্ব্যবহার করলে, এই গানটা যে ছেলেটা লিখেছিল, সেও আজ দল বদলে দিদির হাত ধরে তৃণমূলে চলে আসে।”

‘তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব’, ড্যামেজ কন্ট্রোল বাবুলের 

'তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব', এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল
‘তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব’, এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল

তিনি আরও বলেন, “আমি গানটা শুনছি না। আমি যা করি সেটা মন থেকে করি, তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব।” যা শুনে কটাক্ষ করতে দেখা যায়। সেখানকার গেরুয়া শিবিরের নেতাদের। পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হয় “বিজেপি যা খুশি গান বাজাতেই পারে। তবে বাবুল যে নিজের গানই শুনতে চাইছেন না, এটা চরম হতাশার। তবে আসন্ন নির্বাচনের আগে বাবুলের এই গান কিছুটা হলেও যে ব্যাকফুতে রাখতে চলেছে ঘাসফুল শিবির কে তা বলাই চলে।

'তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব', এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন