বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে নেই: অশোক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো, শিলিগুড়ি: বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে নেই, আসন্ন বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। জমে উঠেছে রাজনৈতিক খেলা। নির্বাচনী ময়দানে প্রচার করতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে ভোট যত এগিয়ে আসছে পাহাড়ে ততই মাথাচাড়া দিয়ে উঠছে শাসক দলের আধিক্য। দীর্ঘ অজ্ঞাত বাস ছেড়ে ভোটের আগে আত্মপ্রকাশ করেছেন বিমল গুরুং। আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গ টার্গেট সব রাজনৈতিক দলের। আর তাই এখানকার রাজবংশী, আদিবাসী থেকে গোর্খাদের মন পেতে মরিয়া বিজেপি এবং তৃণমূল।

আরও পড়ুন: সলমন খানকে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে আবারও পুলিশি তলব!

এরই মাঝে ফের প্রকাশ্যে মুখ খুললেন অশোক ভট্টাচার্য।‘রাজনৈতিক দিক থেকে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই’। এমনটাই বললেন শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সম্প্রতি বামফ্রন্টের জোট সঙ্গী দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের সঙ্গে বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরি। এরপরই অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন এমনটাই গুঞ্জন শুরু হয়েছে।

বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে নেই, এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারে। তবে রাজনৈতিক দিক থেকে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। এছাড়া বিমল গুরুং যে দেখা করবেন সেই প্রস্তাবও এখনও আসেনি।সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য যদি কেউ আসে তবে জনপ্রতিনিধি হিসাবে দেখা করব’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন