বিশ্বাস করুন আমি নেটেও আন্দ্রে রাসেলকে বল করতে চাই না! বক্তা কুলদীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বাস করুন আমি নেটেও আন্দ্রে রাসেলকে বল করতে চাই না বললেন কুলদীপ। গত বছ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডেথ ওভারে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল কে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ১৩ বলে অপরাজিত ৪৮ রানের দৌলতে প্রায় হারতে বসা ম্যাচে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুনঃ রাশিয়া থেকে ১০ কোটি টিকার ডোজ আসছে ভারতে। অপেক্ষা কেন্দ্রীয় অনুমোদনের।

গোটা মরশুমে ১৪ ম্যাচে তিনি করেন ৫১০ রান। স্ট্রাইক রেট ২০০’র ওপর। প্রত্যেক ম্যাচে এরকম ঝড় তুলে আন্দ্রে রাসেল পরিচিত হয়েছিলেন দ্রে রাস নামে। বিপক্ষ বোলারদের কাছে তিনি ছিলেন ত্রাস। তবে শুধু বিপক্ষ নয়, নিজের দলের বোলাররাও নাকি রাসেলকে বল করতে ভয় পান! এবার সেই কথাই বললেন কলকাতা নাইট রাইডার্সের রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এবারের আইপিএল-এ চমক দেখাতে তৈরি প্রস্তুত হচ্ছেন কুলদীপ।

নিজের কাছে রেখেছেন বেশ কয়েকটি ম্যাজিক ডেলিভারি। গত মরশুমের খারাপ ফর্ম নিয়ে না ভেবে বরং নতুন মরশুমে চমক দেখাতে তৈরি চায়নাম্যান বোলারটি। সেই কুলদীপ যাদবও বিধ্বংসী রাসেলকে নেটে বল করতেও ভয় পান বলে জানিয়েছেন। ভারতীয় স্পিনার এক টিভি চ্যানেলকে জানান, “বিশ্বাস করুন আমি নেটেও আন্দ্রে রাসেলকে বল করতে চাই না। কখন যে জোরে বল এসে লাগবে বলা তো যায় না। তবে বিগ হিটারদের বিরুদ্ধে ডেথ ওভারে কী ভাবে বল করতে হয় সেটা রাসেলকে বল করলে অবশ্য বোঝা যায়। অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।”

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে রবিবারই আবু ধাবিতে নাইট রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। আপাতত ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন। তাই এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন