নজরবন্দি ব্যুরোঃ ২৯৪ আসনেই প্রার্থী মমতা, বিজেপিকে রুখতে নিজেকে বাজি রাখলেন তৃণমূল নেত্রী। BJP-র রাম কার্ডের পাল্টা মমতার ট্রাম্প কার্ড! ২০১৬ নির্বাচনের স্লোগান ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন তিনি নিজেই প্রার্থী ২৯৪টা কেন্দ্রের। আজ নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মনে রাখবেন, এটা আমার ভোট। অন্য কারও ভোট নয়। তাই আপনার ভোটটা আমাকে দেবেন। প্রার্থী কে হল দেখার দরকার নেই। ২৯৪ আসনে আমিই প্রার্থী।”
আরও পড়ুনঃ মাস্টারমশাই এবার BJP-তে, পদ্ম প্রতীকে সিঙ্গুর আসনে লড়বেন রবীন্দ্রনাথ।
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে দেশজুড়ে একই ভাবে ব্যান্ড মোদি কে সামনে রেখে নির্বাচনে নামে বিজেপি। মোদির সমকক্ষ কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যত খড়কুটোর মত উড়ে যায় বিরোধীরা। গেরুয়া ঝড় ওঠে বাংলাতেও। কিন্তু সেই ব্র্যান্ড মোদি ইমেজকে প্রথম ধাক্কা দেয় ব্র্যান্ড অরবিন্দ কেজরিওয়াল। বুঝিয়ে দেন লোকসভা আর বিধানসভা এক নয়। দিল্লিতে লোকসভার প্রেক্ষিতে ৭০ আসেনের মধ্যে ৬৫ আসনে এগিয়ে থাকা বিজেপি প্রায় মাত্র ৮টি আসন।
২৯৪ আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র ধাঁচে আজ ডেরিনা ক্রশিংএর মঞ্চ থেকে একথা ঘোষনা করেছেন তিনি নিজেই। এদিকে বঙ্গে তীব্র দাবদাহের সাথে চড়ছে উত্তেজনার পারদ, বিধানসভা নির্বাচন আসন্ন। লোকসভার প্রেক্ষিতে রাজ্যের ১২১ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু দিল্লির মতই রাজ্যেও বিজেপি তেমন কোন মুখ নেই যা ব্র্যাণ্ড মমতাকে পাল্লা দিতে পারে। তাই বঙ্গেও মোদিই ভোটের মুখ বিজেপির। এই পরিস্থিতিতে মমতা ঘোষণা করলেন ‘এটা আমার ভোট, ২৯৪ টা কেন্দ্রে যেই প্রার্থী হোন ভোটটা আমাকে দিন!’
৩০ শতাংশ মুসলিম ভোট তৃণমূলের ফিক্সড ডিপোজিট বলে আক্রমণ করে ৭০ শতাংশ হিন্দুকে একজোট হতে বলছে বিজেপি, হচ্ছে বিলাশবহুল রথযাত্রা। জয় শ্রীরাম স্লোগানে খেলা হচ্ছে রাম কার্ড, কিন্তু এবার মমতা রাম কার্ডের পাল্টা ট্রাম্প কার্ড খেললেন! নিজেকে বাজি রেখেই! উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার দিনই মমতা নারী দিবসে পদযাত্রার কথা জানিয়ছিলেন। সেই মতোই আজ রাজপথে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো। মমতার নেতৃত্বে লাখো মানুষের পদযাত্রা হয় কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত।
আজকের বক্তব্যে মমতা সুর চড়ান বিজেপির নারী নির্যাতন নিয়ে। পাশাপাশি তিনি জোর দেন জয় বাংলা স্লোগানের ওপর। মমতা বলেন, ফোনে হ্যালো বলার বদলে জয় বাংলা বলুন। ঘুম থেকে উঠে জয় বাংলা বলুন।



