Arijit Singh: সোনু নিগমের গান, ক্ষমা করবেন, আমার যোগ্যতা নেই! গায়কের প্রতি শ্রদ্ধা দেখে অরিজিতে মুগ্ধ নেটপাড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খ্যাতির শীর্ষে থেকেও কতটা সাধারণভাবে জীবন-যাপন করা যায় তার আদর্শ উদাহরণ অরিজিৎ সিং। কোটি কোটি টাকার মালিক হলেও অতিসাধারণ ভাবেই দিনযাপন করেন বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় গায়ক। অরিজিতের গায়েকিতে বুঁদ দেশ তথা গোটা বিশ্ব।

আরও পড়ুনঃ লড়াই ভাইজান বনাম চেঙ্গিস! ছবি মুক্তির আগে সলমনের সাথে টক্কর নিয়ে কী বললেন বাংলার জিৎ

23 10

তাঁর কনসার্ট দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান, টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। তবুও মাটিতে পা রেখে চলতেই ভালোবাসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। এহেন অরিজিৎ এক লাইভ শো তে সনু নিগমের গান গাওয়ার অনুরোধ আসে। তিনি তখন বলেন, “সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন… আমার যোগ্যতা (অউকাত) নেই”।

24 9

এই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ হয়েছেন অনুগামীরা। তাঁর যে অপর মানুষকে সন্মান করার শ্রদ্ধা দেবার মানসিকতা তা দেখে আপ্লূত নেটপাড়া। আর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেই ভিডিও দেখেন সনুও আর তা দেখে গায়কের মন্তব্য,

সোনু নিগমের গান, আমার যোগ্যতা নেই! গায়কের প্রতি শ্রদ্ধা দেখে অরিজিতে মুগ্ধ নেটপাড়া

25 7

‘এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি’। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল অরিজিতের মাস কয়েক পুরোনো কনসার্টের এই ভিডিয়ো। যা দেখে দুই গায়কের প্রতিই ভক্তদের শ্রদ্ধা বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর