Kolkata-Delhi: দু’ঘন্টায় কলকাতা টু দিল্লি, পৌঁছে দেবে হাইপারলুপ ট্রেন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে বুলেট ট্রেন চালু নিয়ে নানা কথা উঠেছে বার বারই। এবার এসবের মধ্যেই সামনে এল হাইপারলুপ ট্রেনের কথা। সূত্রের খবর, দ্রুত ভারতে পা রাখতে চলেছে হাইপারলুপ ট্রেন। নীতি আয়োগের তরফে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এমনকী আত্মনির্ভর ভারতে এক্ষেত্রে দেশীয় প্রযুক্তি আরোপের ব্যাপারেও আলোচনা চলছে। তবে দেশীয় পদ্ধতিতে এই ধরনের অতি গতিসম্পন্ন ট্রেন চালু করা যথেষ্ট সময় সাপেক্ষ। সেকারণে বিদেশি কোম্পানিগুলিকে এক্ষেত্রে আহ্বান জানানো হতে পারে।

আরও পড়ুনঃ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন-এ তৃণমূলের ইস্তেহার প্রকাশ

২০২০ সালে নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের লস ভেগাসে ৫০০ মিটার ট্রাকে ভার্জিন হাইপারলুপের ট্রায়াল করা হয়। পরীক্ষায় দেখা যায় ৩৮৭ কিলোমিটারেরও বেশি গতিবেগে ছুটেছিল সেই ট্রেন। এদিকে সেই পরীক্ষামূলক ট্রেনের মধ্যে একজন ভারতীয়ও ছিলেন। তবে হাইপারলুপ ট্রেন ঘণ্টায় ১০৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

এবার সেই ট্রেন আসতে পারে ভারতেও। একেবারে চোখের পলকে দিল্লি থেকে কলকাতা। গন্তব্যে যাওয়া যাবে মাত্র ২ ঘণ্টাতেই। এতটাই দ্রুত গতি সম্পন্ন এই পরিবহণ। সেই পরিবহণকেই এবার ভারতে আনার পরিকল্পনা করা হচ্ছে। নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত জানিয়েছেন, টিউবের মধ্যে দিয়ে অতি দ্রুত ছুটে যাবে এই হাইপারলুপ ট্রেন।

দু’ঘন্টায় কলকাতা টু দিল্লি, ভারতে দ্রুত চালু হতে চলেছে হাইপারলুপ ট্রেন

দু'ঘন্টায় কলকাতা টু দিল্লি, পৌঁছে দেবে হাইপারলুপ ট্রেন
দু’ঘন্টায় কলকাতা টু দিল্লি, পৌঁছে দেবে হাইপারলুপ ট্রেন

ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। তবে তা সময় সাপেক্ষ। ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে। হাইপারলুপ টেকনোলজি প্রয়োগের ক্ষেত্রে যাত্রীরা কতটা সুরক্ষিত থাকবেন সেটাই অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর