শীতের মাঝেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভা !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের মাঝেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভা আসছে ! তাপমাত্রার পারদ নামছে গোটা দেশজুড়ে। এবার এই শীত এর মাঝেই মৌসম ভবন জানালো ঘূর্ণিঝড়ের কথা। ঘূর্ণিঝড় নিভা আসছে ধেয়ে। জানা গিয়েছে, একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এর উপর।

আরও পড়ুনঃচোট নিয়ে তীব্র জল্পনা,গোটা টেস্ট সিরিজ থেকে বাদ জেতে পারেন রোহিত-ইশান্ত

যা পরিনত হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে। মৌসম ভবন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে। এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ২৩ নভেম্বর থেকে উপকূলবর্তী এলাকায়। তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ ও ২৫ নভেম্বর। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় নিভা আছড়ে পড়তে পারে ২৫ নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০ টি দল তৈরি রাখা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। ইতিমধ্যেই তার মধ্যে মোতায়েন করা হয়েছে ১২ টি দলকে। NDRF– এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,বাকি ১৮ টি দল মোতায়েন করার জন্য তৈরি রয়েছে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে।

শীতের মাঝেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভা আসছে ! আরো জানা গিয়েছে, পার্শ্ববর্তী প্রভাবিত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের ও স্থানান্তরিত করা হয়েছে সুরক্ষিত স্থানে। ২৪ ও ২৫ নভেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে বলেও জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর