Ind vs Aus: শতরান শ্রেয়স ও গিলের, রানের পাহাড়ের দিকে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রবল চাপের মুখে ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর চেয়েও বেশি চাপে ছিলেন নির্বাচকরা। বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন শ্রেয়স। দীর্ঘ চোট আঘাত থেকে দলে ফিরে পারফর্ম করা সহজ নয়। এশিয়া কাপে রান পাননি।

আরও পড়ুন: ধোনির সঙ্গে আমার মতের মিল হত না! প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিস্ফোরক শ্রীসন্থ

এই সিরিজেও প্রথম ম্যাচে রানআউট হয়েছিলেন অল্পরানে। ফলে সবার চোখ ছিল তাঁর দিকে। যে কী করেন এই ব্যাটার। আর সেই চাপ নিয়ে দুর্দান্ত শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার। ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯০ বলে ১০৫ রান করে মাঠ ছাড়েন তিনি।

14 14

আর এর পরেই বিশ্বকাপের আগেই সব ব্যাটারই রান পেয়ে গেলেন। অপর দিকে দুর্দান্ত গিল। এক দিনের ক্রিকেটে ৩৫তম ম্যাচে ৬ নম্বর শতরান হয়ে গেল শুভমনের। কিছু দিন আগেই এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১২১ রান করেছিলেন তিনি।

শতরান শ্রেয়স ও গিলের, রানের পাহাড়ের দিকে ভারত

13 15

সেই ম্যাচে ভারত গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন শুভমন। চলতি বছরে পাঁচটি শতরান হল গিলের। সব মিলিয়ে অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের আগেই দুর্দান্ত ছন্দে রোহিত বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত