নজরবন্দি ব্যুরো: ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির ঝুঁকি নিয়েই ব্রিটেনে শুরু হচ্ছে ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল’। জানা যাচ্ছে, যথেষ্ট ঝুঁকিপূর্ন এই ট্রায়াল। এর ফলে ট্রায়ালে অংশকারি করোনা ভাইরাসের আক্রান্ত হতে পারেন। হতে পারে মৃত্যুও। তাও গবেষণার প্রয়োজনেই শুরু হচ্ছে এই টিকার ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল‘। ইতিমধ্যে ব্রিটেনের প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নেওয়ার জন্য এগিয়ে এসেছেন।
আরও পড়ুনঃ খুব তাড়াতাড়ি আসছে করোনার ন্যাজাল ভ্যাকসিন,ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি মার্কিন ফার্মার।


এই ট্রায়াল সাফল্য পেলেই দুর হবে করোনা প্রতিষেধক নিয়ে দুঃশ্চিন্তা৷ যে কোন টিকা আবিষ্কারের জন্য ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল’ করা হয়ে থাকে। ১৭৯৬ সালে সর্ব প্রথম ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল’ প্রক্রিয়া শুরু করা হয়। করোনা টিকার ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল‘ এর জন্য প্রথমে সুস্থ স্বেচ্ছাসেবকদের বেছে নেওয়া হবে। বা সংক্রমিত হওয়া স্বত্তেও যাদের মধ্যে কোন উপসর্গ নেই। এই ধরনের স্বেচ্ছাসেবকদের শরীরে টিকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হলে, সেই সব ব্যক্তিদের শরীরের করোনাভাইরাস প্রবেশ করানো হবে।
ভাইরাস প্রবেশ করানো পরে যদি তারা সংক্রমিত হন তাহলে বুঝতে হবে ওই ভ্যাকসিনটি কার্যকর নয়। আর সেই সমস্ত স্বেচ্ছাসেবকরা যদি সুস্থ থাকেন, তারা যদি ভাইরাসে আক্রান্ত না হন তাহলে টিকাটি কোভিড-১৯ এর জন্য সম্পুর্ন ভাবে কার্যকর বলে প্রমাণিত হবে। গবেষকরা জানিয়েছেন, এই ধরনের হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল ১০০ শতাংশ ঝুঁকিপুর্ন। টিকা কার্যকরী না হলে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। প্রাণহানির সম্ভাবনাও থেকেই যায়। কিন্তু গবেষণার খাতিরে এই ধরনের ঝুঁকি নিতেই হয়।
তবে, স্বেচ্ছাসেবকদের টিকার ট্রায়াল করার আগে নিশ্চিত করা হবে যে, আক্রান্ত হলেও ওই ব্যক্তির শরীরে ভাইরাস প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি না। সূত্রের খবর, জানুয়ারি ২০২১ এর শুরুতেই পূর্ব লন্ডনের একটি কোয়ারেন্টাইন সেন্টারে এই ট্রায়ালের ব্যবস্থা করা হবে।


ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির ঝুঁকি নিয়েই ব্রিটেনে শুরু হচ্ছে ‘হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল’। এই হিউম্যান ট্রায়াল চ্যালেঞ্জের আয়োজন করার জন্য সরকারের অনুমতি চেয়েছে বিট্রেনের ‘1Day Sooner’ নামের একটি সংস্থা। সংস্থাটি সরকারি খরচেই ট্রায়ালের আয়োজন করতে চায় বলে জানা গেছে। বিট্রেনের সরকার এই বিষয় এখনও কিছু জানায়নি। তবে ‘1Day Sooner’ সংস্থার ধারণা তারা সরকারি অনুমতি পাবেন। এবং সরকারের তরফে আর্থিক সাহায্যও পাবেন। ইতিমধ্যে ট্রায়ালে অংশগ্রহণের জন্য ২০০০ জন স্বেচ্ছাসেবক তাদের নাম নথিভুক্ত করেছেন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



