ক্যামেরার সামনে অগ্নিমূর্তিতে বিরাট, কিন্তু কেন ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বিরাট কোহলি ও বিতর্ক যেন একই মুদ্রার দুটো পিঠ। গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কে নিশানা করে কার্যত বোমা ফাটিয়েছিলেন বিরাট কোহলি। যারফলে কয়েক মুহূর্তের মধ্যেই সৌরভের সমালোচনায় সরব হয়েছিল গোটা দেশ। এমনকি তাঁর পদত্যাগের দাবিও তুলেছিল অনেকে। এবার দক্ষিন আফ্রিকা সফর শুরুর আগে কার্যত অগ্নিমূর্তিতে দেখা গেল বিরাট কোহলি কে।

আরও পড়ুনঃ বোর্ড সমস্ত কিছু দেখবে, বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ

কিউইদের বিপক্ষে সফর শেষ করার পরেই আজ দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দলের সঙ্গে রওনা দেন এই আরসিবি তারকা। সেইসঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্য়া ভামিকা কেও দেখা যায় কোহলির সঙ্গে। পূর্ব নির্ধারিত সূচি মেনেই বিমানবন্দরে টিম ইন্ডিয়ার বাস পৌঁছতেই ছবি তোলার ধুম দেখা যায় ফটোগ্রাফার দের মধ্যে। আর  সেখানেই ঘটে  বিপত্তি।

বাস থেকে নেমেই প্রথমে ফটোগ্রাফার দের দিকে তেড়ে আসেন বিরাট। প্রথমে ছবি তুলতে নিষেধ করতে দেখা যায় তাঁকে। কিন্তু তাঁর সেই আবেদনে চিঁরে না ভেজায় হটাৎ ই সকলকে ধমক দিয়ে বসেন কোহলি। তারপরেই  কন্যা ভামিকা কে কোলে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

ক্যামেরার সামনে অগ্নিমূর্তিতে বিরাট, কিন্তু কেন ?

ক্যামেরার সামনে অগ্নিমূর্তিতে বিরাট, কিন্তু কেন ?

পূর্বে এই সমস্যা দেখা দিলেও হাসি মুখে গোটা সমস্যা মেটাতে দেখা গিয়েছিল কোহলি কে। তবে এবার ক্যামেরার সামনে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি। যা দেখে অনেকেই মনে করছেন সম্প্রতি বিরাট-বোর্ড ইস্যু নিয়েই কার্যত বিরক্ত রয়েছেন তিনি। তাঁরই বহিঃপ্রকাশ হল আজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত