নজরবন্দি ব্যুরো: মাধ্যমিকের পর এবার জানা গেল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিন। তারিখ জানিয়ে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কবে ফলপ্রকাশ, কোথায় রেজাল্ট দেখা যাবে? সোমবার সংসদের তরফে জানিয়ে দেওয়া হল বিস্তারিত। চলতি মাসের শেষেই ভাগ্য নির্ধারণ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, গঠিত হল বিশেষজ্ঞ কমিটি


এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, চলতি মাসের ২৪ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে। সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখানো হবে। ৩১ মে স্কুল থেকে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, “২৪ মে দুপুর বারোটার সময় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে।”

সংসদের তরফে আগেই জানা গিয়েছিল, এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম হওয়ায় ফলপ্রকাশ দ্রুত করা হবে। জুনের পরিবর্তে চলতি মাসের মধ্যেই ফলপ্রকাশ করতে চায় সংসদ। সেইমত প্রস্তুতিও জোরদার চলছিল। অন্যদিকে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে তাই তাড়াতাড়ি ফলপ্রকাশ হলে পড়ুয়াদেরও সুবিধা হবে বলেই ধারণা সংসদের।



২৮ মে, বুধবার বেলা বারোটা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। wbchse.nic.in , wbresults.nic.in , http://www.exametc.com ও http://www.indiaresults.com ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখা যাবে। এছাড়া এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানা যাবে। উল্লেখ্য, উচ্চমাধ্যমিকের আগে রয়েছে মাধ্যমিকের ফল প্রকাশ। আগামী ১৯ মে, শুক্রবার সকাল ১০ টায় মাধ্যমিক ২০২৩-এর ফলাফল প্রকাশিত হবে।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ কবে? দিনক্ষণ জানাল সংসদ








