নজরবন্দি ব্যুরোঃ গতকালের সমস্ত বাধা-বিপত্তি দূরে ঠেলে কেমন কাটবে আজকের দিন? নজর রাখুন আজকের রাশি চক্রে। রাশি অনুযায়ী জেনেনিন আজ কেমন পরিস্থিতি দেখা দিতে পারে আপনার।
আরও পড়ুনঃ কে হবেন ICC এর চেয়ারম্যান? লড়াইয়ে দুই বিসিসিআই কর্তা


১) মেষ রাশিঃ সকালের শুরু থেকেই ব্যাবসায় গভীর মনোযোগ থাকলেও লাভের সম্ভাবনা অনেকটাই কম। একইরকম ভাবে নিজের কর্মস্থলে আজ বিবাদে জড়ানোর সম্ভাবনা রয়েছে। নিজের রাগের উপর নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত সঙ্গীতচর্চায় অন্তর্গত ব্যাক্তিদের একাধিক সমস্যা তৈরি হতে পারে।
২) বৃষ রাশিঃ আজ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে নিজের বিলাসিতার জন্য বিরাট অর্থ ব্যয় হতে পারে। দুপুরের পর থেকে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই। বহুদিন ধরে আটকে থাকা কোনও কাজ মিটে যেতে পারে।
৩) মিথুন রাশিঃ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা জরুরি। আয়ের নতুন রাস্তা দেখা দিতে পারে। ভুল পরিকল্পনার জন্য সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে। শরীরের যত্ন নিতে হবে।


৪) কর্কট রাশিঃ একান্নবর্তী পরিবারে সমস্যা বাড়তে পারে। সম্পত্তি নিইয়ে বিবাদের সম্ভাবনা প্রবল। আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম বদলের পরিকল্পনা আজ না করাই ভালো।
৫) সিংহ রাশিঃ বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাট সম্ভাবনা। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সংসারে অশান্তি দেখা দিতে পারে। চাকরির ক্ষেত্রে আজ শুভদিন। শ্বশুরবাড়ি থেকে আকর্ষণীয় উপহার আসার সম্ভাবনা রয়েছে।
কেমন কাটবে আজকের দিন? নজরে রাখুন রাশিফল

৬) কন্যা রাশিঃ সামাজিক কাজে দানের প্রবনতা দেখা দিতে পারে। পায়ের সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের থেকে উপকার পাওয়ার সম্ভাবনা প্রবল। সাবধানে চলাফেরা করতে হবে।
৭) তুলা রাশিঃ পাওনা আদায়ের সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের উপর নজর রাখতে হবে। গান-বাজনার ক্ষেত্রে আকর্ষণ বাড়তে পারে। আজ অনেকেই আপনার সুনাম করবে। দুপুরের পর থেকে আর্থিক সমস্যা ঘুচতে পারে।
৮) বৃশ্চিক রাশিঃ ভাই-বোনের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা প্রবল। দামি কোনও জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। শরীরের যত্ন নিন। আজ অশান্তিতে জড়ানোর সম্ভাবনা জোড়াল।
৯) ধনু রাশিঃ ব্যবসায় সাফল্য আসলেও আজ খরচ হবে মাত্রাছাড়া। পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে নিজের বুদ্ধি প্রয়োগ জরুরি। বাইরের কারুর জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে।
১০) মকর রাশিঃ যেকোন বিষয়ে ছোটদের সাহায্য করা জরুরী। দায়িত্বপালন করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। মায়ের শারীরিক অবনতি ঘটতে পারে।
১১) কুম্ভ রাশিঃ নিজের শত্রুর সঙ্গে আপোষ করা যেতে পারে। আজ লটারি কাটবেন না। প্রেমের সম্পর্কে সাবধান। পাওনা আদায়ের জন্য আজ সমস্যা দেখা দিতে পারে। অপমানিত হওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা প্রবল।
১২) মীন রাশিঃ কর্মস্থলে বন্ধুদেরসাহাজ্য পেতে পারেন। পড়াশোনায় অগ্রগতির সম্ভাবনা। ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা যেতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে।








