Nail Care: নখে হলদেটে ভাবে নাজেহাল! জেনে নিন কিভাবে চিরতরে নির্মূল করবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চোখের এবং চুলের যত্ন আমরা কম বেশি সবাই করি। কিন্তু নখের বেলায় আমরা করে ফেলি অবহেলা। কিন্তু এদিকে সুন্দর নখ ও চাই আমরা। তবে দীর্ঘদিন ধরে এরম অবহেলার ফলে নখে একটা হলদেটে ভাবের সৃষ্টি হয়। ফলে তা তোলা কঠিন হয়ে পরে। তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় মানলে এই হলদেটে ভাব দূর করা সম্ভব।

আরও পড়ুনঃ মেটে খেতে ভালোবাসেন না! এই ভাবে রান্না করে দেখুন

সবার প্রথমে নখ পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। নখ বড় হোক বা ছোট নিয়মিত নখ পরিষ্কার রাখুন। নিয়মিত নখ ব্রাশ করুন। এছাড়াও ঘন ঘন নেইলপালিশ বদলানো চলবেনা। অ্যালোভেরা জেল নখে ব্যবহার করুন। কারণ অ্যালোভেরা জেল চুল ও ত্বকের পাশাপাশি নখের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নখে হলদেটে ভাবে নাজেহাল! রইলো সমাধান 

অ্যালোভেরা নখের আদ্রতা বজায় রাখার পাশাপাশি নখের কিউটিকলের দেখভাল করে। গবেষণা বলছে নারকেল তেলের থেকে অ্যালোভেরা নখের জন্য বেশি কার্যকরী। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে অ্যালোভেরা জেলের একটা মোটা লেয়ার লাগিয়ে শোবেন। সকালে উঠে দেখবেন নখ টা চকচক করছে।

নখে হলদেটে ভাবে নাজেহাল! রইলো সমাধান 

নখে হলদেটে ভাবে নাজেহাল! রইলো সমাধান 

এছাড়াও আপনারা নখের যত্নে গোলাপ জলের সাথে ভিটামিন E ক্যাপসুল ব্যাবহার করতে পারেন। দুটি উপাদানই নখের জন্য খুব ভালো। দিনে অন্তত আধাঘণ্টা বের করুন। এই আধাঘণ্টা নখের মধ্যে গোলাপ জলের সাথে ভিটামিন E ক্যাপসুল লাগিয়ে রেখে দিন। এর কিছুক্ষণ পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত