নজরবন্দি ব্যুরো: যদি ফলের উপকার পাওয়া যায় কুলফিতে, তাহলে কেমন হয়? তরমুজ প্রায় সবারই গরম কালের প্রিয় ফল। আর গরম কাল মানেই মাথায় আসে কুলফির কথা। আজকে জেনে নিন এই দুটির সংমিশ্রণে এক মজাদার কুলফির রেসিপি।
আরও পড়ুনঃ বারো ঘণ্টা লাগাতার সঙ্গম দুই বান্ধবীর সঙ্গে, সঙ্গম শেষেই মৃত্যু যুবকের



উপকরণ
তরমুজ
বিটনুন
চিনি
জলজিরা

প্রনালী
প্রথমে একটা সুন্দর টাটকা লাল মিষ্টি তরমুজ নিয়ে নিতে হবে। এরপর তরমুজ টিকে কেটে হবে। এরপর আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে তরমুজের ছাল কেটেও নিতে পারেন অথবা ওই তরমুজ টি থেকে লাল অংশ টুকু চামচের সাহায্যে আলাদা করে নিতে পারেন। এরপর তরমুজ থেকে তার সমস্ত দানা গুলো আলাদা করে নিতে হবে এরপর ওই তরমুজের লাল অংশ মিষ্কির মধ্যে ভালো করে পেস্ট করে নিতে হবে।


কীকরে বানাবেন তরমুজের কুলফি? প্রথমে একটা সুন্দর টাটকা লাল মিষ্টি তরমুজ নিয়ে নিতে হবে
আপনাদের কাছে যদি জুসার থাকে তাহলেও আপনারা সেটার সাহায্যেই জুস বের করে নিতে পারেন। এরপর ওই তরমুজের রস টি একটি সুন্দর কাচের পাত্রের মধ্যে ঢেলে নিন। এরপর ওই রসের মধ্যে একটু বিট নুন এবং চিনি এবং চাইলে আপনারা জলজীরা ও মিশিয়ে নিতে পারেন। এর পর কিছুক্ষন ধরে ভালো মত সব মিশিয়ে নিন। এরপর কুলফি মল্ড নিয়ে নিন। এবং মিশ্রণ টি ঢেলে দিন পাত্রের মধ্যে। তারপর ফ্রীজের মধ্যে কিছু ঘণ্টা রেখে দিন যতক্ষণ না জমছে। ভালো ফল পেতে আপনারা সারারাত ও রাখতে পারেন। এরপর মোল্ড থেকে বের করে খেয়ে নিন ঠাণ্ডা ঠাণ্ডা কুলফি।








