নজরবন্দি ব্যুরো: বাঁধাকপির পকোড়া খুবই সুস্বাদু একটা খাবার। বিকেলের জল খাবারে অনাহাসেই বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপি। আর খুবই কম খরচে এটি বানানো সম্ভব। তাছাড়া এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।
আরও পড়ুনঃ কীকরে বানাবেন তরমুজের কুলফি? রইলো রেসিপি



উপকরণ
বাঁধাকপির
নুন
তেল
চিনি
হলুদ
লঙ্কা
বেসন
গোলমরিচ
আদা
রসুন
ধনেপাতা
পেঁয়াজ

প্রনালী
প্রথমে বাঁধাকপি গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর সেগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর নুন,হলুদ,চিনি এছাড়া সমস্ত মশলা কষিয়ে ঝাল ঝাল করে বাঁধাকপি টা রান্না করে নিতে হবে। এরপর তার মধ্যে কাচা পেঁয়াজ, এবং লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। এরপর বাসন গুলে নিতে হবে একটা বাটিতে। তারপর ঐ গোল বল টি বেসন গোলা তে চুবিয়ে নিতে ডুবো তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এরপর চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করুন।


বিকেলে জলখাবারের বানিয়ে নিন বাঁধাকপির পকোড়া, এরপর চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করুন
আপনারা চাইলে বাঁধাকপি আগে থেকে রান্না না করে কাঁচা অবস্থাতেও দিতে পারেন। তাঁর জন্য বাঁধাকপি গুলো ভালো করে সারারাত নুন জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই নুন জলে ভেজানো বাঁধাকপি গুলো তুলে নিয়ে। মশলা মাখিয়ে পিয়াজ এবং লঙ্কা সহকারে বেসনে চুবিয়ে ভেজে নিতে হবে।








