নজরবন্দি ব্যুরোঃ আসছে জামাইষষ্টি। আর জামাইষষ্টিতে বাঙালিদের মধ্যে ফল দিয়ে আপ্যায়ন করার প্রথা প্রচলিত রয়েছে। আর গরম কালে ফলের রাজা আমকে যদি পাতে না রাখা যায় তাহলে পাত ঠিক জমে না। কিন্তু জামাইয়ের জন্য বাজার থেকে যে আম কিনেছেন সেটি মিষ্টি হবে কিনা বুঝবেন কিকরে?
আরও পড়ুনঃ চলছে আমের সিজেন! চটজলদি বানিয়ে ফেলুন ম্যাঙ্গো রাইস!
আম মিষ্টি কিনা সেটা জানার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে আমের রঙের দিকে। যেসমস্ত আম গুলো পুরো সবুজ হবে এবং হালকা হলুদ থাকবে। সেসমস্ত আম গুলো মিষ্টি হয় তুলনামুলক ভাবে। যদি আমের রং পুরোপুরি হলুদ বা সবুজ হয় তাহলে বুঝে নিতে হবে যে তাঁকে রাসায়নিক বিক্রিয়ায় পাকানো হয়েছে। এক্ষেত্রে আম টা মিষ্টি নাও হতে পারে।

বাজারে গিয়ে নাকের কাছে আম নিয়ে শুকে দেখুন কেনার আগে। যদি আম থেকে মিষ্টি গন্ধ বেরোয় তাহলে বুঝে নেবেন আমটি খেতেও মিষ্টি হবে। সাধারনত রাসায়নিক ভাবে পাকানো আমে কোনরকম মিষ্টি গন্ধ থাকে না।
জামাইকে আপ্যায়ন করবেন ফলাহারে! জেনে নিন আম বাছাইয়ের পদ্ধতি

যদি দেখেন আম গুলোতে একটু বেশি পরিমাণে কালো কালো ছাপ রয়েছে তাহলে তা কেনা থেকে বিরত থাকবেন। কারণ যেই আম গুলি পাকানোর জন্য রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাতে খুব তাড়াতাড়ি কালো দাগ পড়ে যায়। অনেক সময় সারের প্রভাবে আমে গুটি গুটি ও দেখতে পাওয়া যায়।



