Sex During Pregnancy: অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশিরভাগ গর্ভবতী নারীর মনে প্রশ্ন থাকে ‘অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ?’ চিকিৎসকদের মতে, কারও যদি সুস্থ, স্বাস্থ্যকর এবং স্বাভাবিক গর্ভাবস্থা বজায় থাকে, সে ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ ত্রৈমাসিকের আগে পর্যন্ত সঙ্গম করা সম্পূর্ণ সুরক্ষিত বলেই মত দিয়ে থাকেন অধিকাংশ চিকিৎসক। তবে সাবধানতা অবলম্বন করে। গর্ভাবস্থায় যৌনমিলন করা আপনার স্বাস্থ্য এবং আপনার সম্পর্ক উভয় ক্ষেত্রের জন্যই বেশ ভাল।

আরও পড়ুনঃ সোনার দাম বাড়ল ১৪৫০ টাকা, কেন্দ্রের আমদানি শুল্ক বাড়ানোর জেরে মাথায় হাত মধ্যবিত্তের।

অনেকগুলো কারণ আছে যার ফলে আপনি গর্ভকালীন সময়ের নির্দিষ্ট কিছু সময়ব্যপ্তিতে শারীরিক মিলন করা থেকে বিরত থাকতে হবে। যাঁদের অন্তঃসত্ত্বা পরিস্থিতিতে কোনও ঝুঁকি বা জটিলতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে যৌনমিলনের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই শ্রেয়।

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?
অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

গর্ভাবস্থায় যৌন মিলন নিরাপদ ?                                                                                 অন্তঃসত্বা স্ত্রীর সাথে সহবাস বা যৌন মিলন করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা যায় কিনা। উত্তর প্রায় সবসময়/বেশিরভাগ নারীর জন্য ‘হ্যাঁ’।

গর্ভবতী হবার প্রথম ৩ মাস ও শেষ ৩ মাস অবশ্যই সেক্স করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। শুধু ৪র্থ, ৫ম, ও ৬ষ্ঠ মাস যৌনমিলন করা যবে, তবে অবশ্যই নিন্মুক্ত নিয়ম মেনে। গর্ভাবস্থায় ছয় থেকে সাতমাসে নারীর যৌন আকাঙ্খা বেড়ে যায়। তখন যৌন মিলন না হলে নারীর মানসিক ক্ষতি হতে পারে। তাই, সেক্স ছাড়া এই সময় ‘রোমাঞ্চের’ মাধ্যমে স্ত্রীকে তৃপ্ত রাখতে হবে।

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?
অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

কোন কোন পরিস্থিতি চিকিৎসকেরা অন্তঃসত্ত্বা অবস্থায় যৌনমিলন থেকে বিরত থাকার পরামর্শ দেন?

গর্ভপাতের ইতিহাস থাকলে: আপনার যদি পূর্বে কোনও গর্ভপাত হয়ে থাকে, সে ক্ষেত্রে অন্তঃসত্ত্বাকালীন আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে। তখন অনেক চিকিৎসক যৌনমিলন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

যোনি থেকে রক্তপাত হওয়া: যোনি থেকে রক্তপাত হওয়া গর্ভপাতের প্রাথমিক লক্ষণ হতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায় যদি যোনি থেকে রক্তপাত হয়, তবে সঙ্গম এড়িয়ে চলাই ভাল।

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?
অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

শ্রোণিতে যন্ত্রণা: সঙ্গম করার পর যদি আপনার শ্রোণিতে ব্যথা অথবা তলপেটে খিঁচুনি দেখা দেয়, তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রায়শই এমনটা হলে সঙ্গম এড়িয়ে চলা উচিত।

যদি গর্ভে একাধিক সন্তান ধারণ করে থাকেন: যদি গর্ভে যমজ অথবা তিনটি সন্তান ধারণ করেন, সেই সময়ে আপনার সঙ্গম এড়িয়ে চলাই উচিত। কারণ এ ক্ষেত্রে পেশিতে টান লাগা, রক্তপাত হওয়া অথবা সঙ্কোচন ঘটার আশঙ্কা থাকে। গর্ভে একাধিক সন্তানধারণ অকাল প্রসবের ঝুঁকিও বাড়ায়। সঙ্গম সেই ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে।

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? কি বলছেন চিকিৎসকরা?

জরায়ুর গলদেশে সমস্যা থাকলে: যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শারীরিক মিলন করলে রোগ সংক্রমনের সমুহ সম্ভাবনা থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত