Panchayat Election: কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে ভোট। এবার কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন: ‘পুলিশ আর তৃণমূল আলাদা করা যাচ্ছে না!’, ফের উর্দিধারীদের কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, এর আগে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে প্রথমে ২২ কোম্পানি ও পরে ৩১৫ কোম্পানি পাঠানোর আর্জি মঞ্জুর করে বিজ্ঞপ্তি জারি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। কিন্তু, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, বাকী ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী হবে। এবার কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, ১১ জেলায় পাঠানো হবে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ এবং ৯ জেলায় বিএসএফ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম ও নদীয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র।

কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

বুধবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে বলে সূত্রের খবর। কমিশনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছিল কোথায় কত কোম্পানির বাহিনী লাগবে। আর কেন্দ্রকে ঠিক করতে হয়েছিল, কোন বাহিনী কোথায় যাবে। কারণ, সেই হিসেব কেন্দ্রের কাছেই থাকে।

কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

 

তবে, বাহিনীর সংখ্যা বদলালে কোথায় কোন বাহিনী যাবে তাও বদলে যাবে। চন্ডীগড় থেকে ১০ কোম্পানির সিআরপিএফ এবং উত্তরপ্রদেশ থেকে ১১ কোম্পানি আইডিবিপি ফোর্সও ইতিমধ্যেই বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, আজ থেকেই বাহিনী আসবে রাজ্যে। কিন্তু, বাকী বাহিনী কবে কোথায় আসবে তা এখনও নিশ্চিত নয়।

কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন