কত সম্পত্তির মালিক কামারহাটির তৃণমূল প্রার্থী? কি বলছে মদন মিত্রের হলফনামা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কত সম্পত্তির মালিক কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র? কি বলছে তার হলফনামা, জেনে নেওয়া যাক….. ২০১৯-২০ আর্থিক বর্ষে মদন মিত্রের মোট আয়ের পরিমাণ ছিল ৪ লক্ষ ৫৪ হাজার ৩৭২ টাকা। এবং তার স্ত্রীর অর্চনা মিত্রের আয় ছিল ৯০ হাজার ৩৩৬ টাকা। হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা করার তার হাতে ছিল নগদ ২৮ হাজার ৩৫৫ টাকা।

আরও পড়ুনঃ চার অভিনব প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে সবকটি পূরণের দাবি অভিষেকের।

স্ত্রীর হাতে ছিল নগদ ৭ হাজার ৫৫০ টাকা। তৃণমূল প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, ১ কেটি ২ লক্ষ ৯৬ হাজার ২৯১ টাকা। স্ত্রী অর্চনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, ১৬ লক্ষ ৭২ হাজার ২৪৫ টাকা। এছাড়াও মদন মিত্রের নামে রয়েছে ৭ লক্ষ টাকার জীবনবিমা। অর্চনা মিত্রের নামে ২ লাখ ৬৪ হাজার ৮৯৭ টাকা জীবনবিমা রয়েছে। কামারহাটির তৃণমূল প্রার্থী তার হলফনামায় জানিয়েছেন তার নামে কোনো বাড়ি বা গাড়ি নেই।

তবে স্ত্রীর নামে রয়েছে দুটি বাড়ি। যার একটির দাম ৪৭ লক্ষ টাকার অধিক। অপরটি বাড়িটি উপহার হিসেবে পাওয়া যার মুল্য ৫১ লক্ষ ১৯ হাজার টাকা। অর্চনার নামে দুটি গাড়ি আছে বলেও উল্লেখ্য করা হয়েছে হলফনামায়। গাড়ি দুটির দাম ১২ লক্ষ ৮ হাজার টাকা। এছাড়াও ৭৫ গ্রাম সোনা। যার দাম ২ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। এবং তার স্ত্রীর কাছে আছে ২৪৪ গ্রাম সোনার অলংকার।

যার মুল্য ৯ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা। তৃণমূল প্রার্থী মোট ১ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৮৬৭ টাকার অস্থাবর সম্পত্তির মালিক। এবং স্ত্রী অর্চনা মি ৪৩ লাখ ৫৪ হাজার ৩২০ টাকার মালকিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত