নজরবন্দি ব্যুরোঃ কয়েক বছর আগের স্মৃতিচারণ করলেই দেখা যাবে ভাগাড় থেকে মৃত পশুর মাংস এনে তা চালান করা হত শহরের নামীদামি রেস্তোরাঁতে। সেই মাংস অজান্তেই মানুষের পাতে যেত। অজান্তেই এই বিষাক্ত খাবার শহরের মানুষরা খেয়েছেন। এই খবর জানাজানি হতেই উদ্বেগ ছড়ায় মানুষের মধ্যে। তার পর থেকে সচেতন হয়েছে মানুষরা।
আরও পড়ুনঃ টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে বাংলার দোস্তজী, আবেগপ্রবন হয়ে কী লিখলেন পরিচালক
তবে কিভাবে আরও সচেতন হবেন? কিভাবে বুঝবেন পাতে কিসের মাংস রয়েছে? খাসি, মুরগির বদলে কুকুরের মাংস আছে কিনা? কুকুরের মাংস চেনার সবচেয়ে সহজ উপায় হল আপনি মাংসটি প্রথমে দু হাত দিয়ে ভাগ করার চেষ্টা করুন যদি খুব সহজেই ছিড়ে যায় তাহলে ভাববেন মাংসে ভেজাল আছে, কারণ কুকুরের মাংসে খাসির মাংসের মত আশ থাকেনা ফলে সহজেই ছিড়া যায়।

খেয়াল করবেন হাতে নেওয়ার পর যদি খুব সহজেই মাংসটি গলে মিশে যায় তার মানে মাংসটিতে ভেজাল রয়েছে, কুকুরের মাংসের স্বাদ কিছুটা টক হয়, যদি খাওয়ার সময় হাল্কা টক অনুভুত হয় তবে ওই মাংস খাওয়া থেকে বিরত থাকবেন।
পাতে খাসির মাংস নাকি কুকুরের? বুঝবেন কী করে

মাংসে ভেজাল থাকলে আপনি সেটি খুব সহজেই বুজতে পারবেন তার ঘ্রান নিয়ে। ভেজাল মাংসে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাবে যা টাটকা মাংসে পাওয়া যায় না।



