স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ফেরালেই হাসপাতালের লাইসেন্স বাতিল, বিজ্ঞপ্তি জারি নবান্নের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ফেরালেই হাসপাতালের লাইসেন্স বাতিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নভেম্বর মাসে নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সব মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন। তারপর গত প্রায় আড়াই মাস ধরেই রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প করে সকলকে এই কার্ড বিতরণও করা হয়। কিন্তু তারই সঙ্গে রাজ্য সরকারের কাছে খবর আসে, বিভিন্ন ছোট-বড় হাসপাতাল ও নার্সিংহোম এই প্রকল্পের আওতায় রোগী ভর্তি করছে না।

আরও পড়ুনঃ হোটেলে রুদ্ধদ্বার বৈঠক বাবুল – শুভেন্দুর সঙ্গে, তবে কি তালিকার পরের নাম কুণাল ঘোষ?

পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে কড়া বার্তা দিল।গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দেশ দিয়েছেন, এবার থেকে যে সব হাসপাতাল কিংবা নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীকে ফেরাবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ফেরালেই হাসপাতালের লাইসেন্স বাতিল, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হাসপাতাল ও নার্সিংহোম বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগীদের চিকিৎসা পরিষেবা না দিয়ে ফিরিয়ে দিচ্ছিল। সেই অভিযোগ সরকারের কানে যাওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। তারপর একাধিকবার এই হাসপাতাল ও নার্সিংহোমের মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষকর্তারা। রাজ্য প্রশাসন তারপরেই এদিন এই নির্দেশিকা জারি করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর