নজরবন্দি ব্যুরো: হোটেলে রুদ্ধদ্বার বৈঠক বাবুল – শুভেন্দুর! যে হারে বাংলার একেকটা দিন ঘটনাবহুল হয়ে উঠছে, তাতে সাধারণ মানুষ ভাবতেই পারছেন না কোনটা পূর্ব পরিকল্পিত, কোনটা বাস্তব আর কোনটা জাস্ট কো – ইনসিডেন্ট। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। আর জনগণকে অবাক করেই বর্তমান শাসক দলের অনেকেই হঠাত করেই রাজ্যের জন্য কিছু করতে চাইছেন, আর নিজের দলে থেকে সেসব কাজ করতে পারছেন না মন খুলে, অগত্যা পদ্মবনের খোলা রাস্তা দিয়ে ঢুকে পড়ছেন।
আর পড়ুনঃ মমতা-শুভেন্দু কে রুখতে ট্রাম্প কার্ড? নন্দীগ্রাম আসন আব্বাস-কে ছাড়ল বামেরা!
বাংলার মানুষ মোটমাট তালিকায় প্রায় নিত্যদিন সংযোজন করছেন নতুন নাম। কেউ কেউ হুট করে সকালে ঘুম থেকে উঠেই যাচ্ছেন, তো কেউ মাসের পর মাস জিইয়ে রাখছেন জল্পনা। জল্পনা কল্পনা নিয়েই ইতিমধ্যে একাধিক হেভিওয়েট শাসকদলকে ছেড়ে বিজেপি তে যোগ দিয়েছে। কাল পর্যন্ত যাঁরা ছিলেন সতীর্থ, অন্য দলে গিয়ে অবলীলায় তাঁদের নামে ব্যক্তিগত আক্রমণ করছেন।
আর এসবের মাঝেই জল্পনা ছড়িয়েছে একটি মিনি বৈঠক নিয়ে। সূত্রের খবর প্রায় ৪৫ মিনিট ধরে জয়নগরের একটি হোটেলে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন তৃণমূল ত্যাগ করা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়। প্রায় এক ঘন্টা কী কথা হল তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।
অনেকেই মনে করছেন ফের এক নেতাকে দলে টানছে বিজেপি। এমনিতেও বিজেপির বিভিন্ন নেতৃত্ব সব মঞ্চ থেকে বলছেন নির্বাচনের আগে কর্যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে ২৯৪ টি আসনে লড়তে হবে তাঁকে একাই। হুশিয়ারি দিচ্ছেন তাঁর দলের সকলেই চলে যাবেন বিজেপিতে। লক্ষ্য হবে একটাই “সোনার বাংলা” গড়া। আজকের ত্রিমুখী বৈঠকের পর সকলের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি তালিকার পরবর্তী নাম কুণাল ঘোষ?
হোটেলে রুদ্ধদ্বার বৈঠক বাবুল – শুভেন্দুর! যদিও কুনাল ঘোষ একে কেবল কাকতালীয় সাক্ষাৎ বলে জানিয়েছেন। এখন দেখার শুভেন্দু রাজীবের মত কুনালও বিজেপির পতাকা হাতে নেন কিনা। তবে বিজেপির তরফে এব্যাপারে এখনও কিছু বলা হয়নি।



