ভূস্বর্গে ভয়াবহ আইইডি বিস্ফোরণ! কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ ২ সেনা জওয়ান

কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে শহিদ দুই সেনা। নিরাপত্তা বাহিনী শুরু করেছে তল্লাশি অভিযান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জম্মু ও কাশ্মীরে আজ একটি ভয়াবহ আইইডি বিস্ফোরণ ঘটে, যার ফলস্বরূপ শহিদ হন দুই সেনা জওয়ান। মঙ্গলবার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, আখনুর সেক্টরের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি দমন অভিযানে অংশগ্রহণকারী ভারতীয় সেনার একটি দল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সময় আইইডি বিস্ফোরণ ঘটে। এই হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জঙ্গি ও বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।

এক্স হ্যান্ডেলে সেনার হোয়াইট নাইট কর্পস জানায়, আখনুর সেক্টরের লালেয়ালি এলাকায় জঙ্গিরা আইইডি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়। সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।

সেনা-জঙ্গি সংঘর্ষে বাড়ছে উদ্বেগ

সোমবার রাজৌরি জেলার এলওসি গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান গুরুতর আহত হন। নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। জম্মু ও কাশ্মীর অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায়, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। সেনা-জঙ্গি সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে, যা উপত্যকার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন