নজরবন্দি ব্যুরো: অবশেষে কাটতে চলছে জট! শীঘ্রই বাংলায় আসছে চলছে ৩১৫ কোম্পানির বাহিনী। ঠিক এমনটাই কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ৩১৫ কোম্পানির বাহিনী অবিলম্বে জেলায় যাবে। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বাহিনী মোতায়েন নিয়ে একটা প্রাথমিক তালিকা তৈরি করে কমিশনের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ! আহত একাধিক


প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসলেই কোথায় কত মোতায়েন হবে, তা নিয়েই একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রথমে সিআইএসএফ কোথায় কোথায় যাবে, কিংবা বিএসএফ রাজ্যের কোথায় মোতায়েন হবে, তা নিয়ে আলাদা কোনও তালিকা দেয়নি কমিশন। এই প্রসঙ্গে কমিশনের যুক্তি ছিল যে, বাহিনী মোতায়েনের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রক। আর ঠিক এই কারণেই আটকে ছিল বাহিনী মোতায়েন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক জানায় যে, বাহিনী কোন জেলায় কত মোতায়েন হবে, এটা ঠিক করবে কমিশন। কিন্তু অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রক কমিশনকে চিঠি দিয়ে আশ্বস্ত করল।

এর আগেও বকেয়া অর্থাৎ বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে আসবে বাংলায়? সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশ মেনে দুইবার মিলিয় মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। যদিওবা এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে গোপন সূত্রে খবর, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যার জেরে বৈঠকও করছে রাজ্য কমিশন। এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, ৩১৫ কোম্পানির বাহিনী নিয়েই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। তাহলে যখন আরও বাকি কোম্পানির বাহিনী এসে বাংলায় উপস্থিত হবে তখন কি করবে নির্বাচন কমিশন? উঠছে প্রশ্ন!



উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পক্ষে ছিল রাজ্য। কিন্তু মনোনয়ন পর্বে একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসতেই সরব হন রাজ্যপাল। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতারা। এরপর হাইকোর্ট, তারপরে শীর্ষ আদালত! অনেক আইনি লড়াইয়ের পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এখানেই শেষ হয়নি, পঞ্চায়েত নিয়ে চর্চা! এরপরে শুরু হয় বাহিনী বাড়ানো নিয়ে জটিলতা। অবশেষে বাংলায় পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ২২ কোম্পানি, পরে আরও ৮০০ কোম্পানি চায় রাজ্য। কিন্তু এখনও কত দফায় হবে নির্বাচন! তার জটিলতা এখনও কাটেনি।
কাটতে চলছে জট, শীঘ্রই বাংলায় আসছে ৩১৫ কোম্পানির বাহিনী








