এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের চিত্রটা পাল্টে যায়। খুনের মামলা করা হলে তদন্ত শুরু করে সিবিআই। তখন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জেরা করার পরে উঠে আসে বলিউডের মাদকযোগের কথা। এরপর রিয়া চক্রবর্তী গ্রেফতার হন এবং বলিউডের তিন নায়িকা কে ডেকে পাঠায় নারকোটিক  কন্ট্রোল ব্যুরো। যদিও আপাতত রিয়া চক্রবর্তীকে জামিনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ মিঠুন পুত্র ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ,জোর করে গর্ভপাতের অভিযোগ!

সম্প্রতি অমিত শাহ একটি নিউজ চ্যানেল কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে অনেক বিষয়েই কথা বলেছেন। বিহারের নির্বাচন থেকে শুরু করে ভারত-চিন বিবাদ নিয়েও তিনি কথা বলেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও তিনি আজ কথা বলেছেন। অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, সুশান্তের মৃত্যু কি বিহার নির্বাচনের ক্ষেত্রে একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে?

এই প্রশ্নের  উত্তরে অমিত শাহ জানান, “আমি জানি না যে সুশান্তের মৃত্যু বিহার নির্বাচনের ক্ষেত্রে কোনও বড় বিষয় কিনা ! কিন্তু সুশান্তের মৃত্যু সন্দেহজনক নিশ্চয় ছিল। সিবিআই তাঁদের তদন্ত করছে। দেখা যাক।”অমিত শাহ আরও বলেন, “মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল, তা নিয়ে প্রশ্ন উঠছিল।এরকম অবস্থায় সুশান্তের মৃত্যুর তদন্ত ঠিকভাবে হওয়া দরকার ছিল। যদিও আমরা সিবিআই তদন্তের কথা বলিনি। রাজ্য সরকার চেয়েছিল, সুশান্তের পরিবার চেয়েছিল, আমরা শুধু অনুমতি দিয়েছি।

এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ‘সুশান্তের জায়গায় যদি অন্য যেকোনও কারও এমন রহস্য মৃত্যু হত তাহলে তাঁর ক্ষেত্রেও সঠিক বিচার করা হত?। উত্তরে বলেন ‘সিবিআই তদন্ত করছে। কয়েক দিনের মধ্যেই সব সত্যি জানা যাবে। আমি এখন এ বিষয়ে আর কিছু বলব না।” এমনকি মিডিয়া নিয়েও কথা বলেন তিনি। সুশান্তের মৃত্যুতে মিডিয়ার যে ভূমিকা ছিল তা ঠিক নয়। তিনি বলেন, ‘মিডিয়ার কাজ হল, কোথাও কিছু ভুল হলে তা সামনে নিয়ে আসা। কিন্তু কোনও ঘটনাকে টিআরপির জন্য এভাবে বাড়ানো ঠিক নয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন