Holiday in Sate Government: সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা তথা দেশজুড়ে বর্তমানে উৎসবের মরশুম। সরকারি কর্মীদের দিন কাটছে ভালোই। একটানা মিলেছে ছুটি। সোমবার থেকে অফিস খুলেছে। একটানা ছুটির পর সোমবার অফিস যেতেই মন- মেজাজ কিছুটা খারাপ হয়েছে। তবে মন খারাপের অবকাশ নেই। খুশির খবর রয়েছে সরকারি কর্মীদের জন্য। আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বাড়তি ৪ দিন ছুটি পাবেন তাঁরা। জেনে নিন কবে পাচ্ছেন ছুটি। রইল বিস্তারিত।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী, ডাকতে পারেন প্রশাসনিক বৈঠক

দুর্গা পুজোর চতুর্থী থেকে সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছিল। গত শুক্রবার (২৭ অক্টোবর) পুজোর ছুটি শেষ হয়। শনিবার ও রবিবার (২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর) সাধারণ ছুটির পর সোমবার থেকে অফিস খুলেছে। সামনেই কালীপুজো, উৎসবের মরশুমে আগামী মাসে কবে কবে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, দেখে নিন একনজরে। চলতি বছর কালীপুজো পড়েছে নভেম্বর মাসের ১২ তারিখ। কিন্তু ওইদিন আবার রবিবার পড়েছে। তাই স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের ছুটি মার যাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফে আগামী ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি

আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা, ওইদিনও ছুটি রয়েছে। আবার একইদিনে বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এছাড়াও আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাজ্যের তরফে একটি বাড়তি ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ নভেম্বরের ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত একটানা ছুটি সরকারি কর্মচারীদের।

সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি

আগামী ১৯ নভেম্বর ছট পুজো যা রবিবার পড়েছে। ফলে ওই উৎসবের ছুটিও মার যাচ্ছে সরকারি কর্মীদের। তবে এই দুঃখ দূর করতে আগামী ২০ নভেম্বর অর্থাৎ সোমবার বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। নভেম্বরের শেষ দিকে ২৭ তারিখ গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের।

সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি

সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি
সরকারি কর্মীদের জন্য সুখবর, নভেম্বরে মিলবে ৪ টি বাড়তি ছুটি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত