নজরবন্দি ব্যুরো: মাঠে না নেমেই, চলতি অস্ট্রেলিয়া সফরের একদিনের আন্তর্জাতিক সিরিজে বার বার তার অভাববোধ করেছে টিম ইন্ডিয়া। শোচনীয় হারের সম্মুখীন হতে হয়েছে দুটি ম্যাচে.তবে মাঠে না নেমেই টানা ৮ বছর একই রেকর্ড এর মালিক হয়েছেন তিনি. কেন তাঁকে ভারতীয় দলের হিটম্যান বলা হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন।
আরও পড়ুনঃ শুভেন্দু্কে পেছনে ফেলতেই শাসকদলে লক্ষ্মণ ? জোর জল্পনা!


এই নিয়ে টানা আট বছর ওয়ানডে ক্রিকেটে একটি ম্যাচে সর্বোচ্চ রানপ্রাপক হিসেবে বছর শেষ করলেন তিনি। অজি বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একজন ভারতীয় ব্যাটসম্যানও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ২-০ সিরিজ হারের পর বুধবার নিয়মরক্ষার ম্যাচে ৯২ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। আর তারপরই স্পষ্ট হয়ে যায়, চলতি বছর দেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক কে।
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, হার্দিকদের পিছনে ফেলে ফের শীর্ষে রোহিতই। চলুন দেখে নেওয়া যাক প্রতি বছর কত রান করে অন্যান্যদের থেকে এগিয়ে থেকেছেন তিনি।২০১৩ সাল- ২০৯ ২০১৪ সাল- ২৬৪ ২০১৫ সাল- ১৫০ ২০১৬ সাল- ১৭১ ২০১৭ সাল- ২০৮* ২০১৮ সাল- ১৫২ ২০১৯ সাল- ১৫৯ ২০২০ সাল- ১১৯.চলতি বছর আরও একবার আইপিএলে মুম্বইকে চ্যাম্পিয়ন করেন রোহিত।
তবে তারপরই চোটের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চলে যান সম্পূর্ণ ফিট হতে। প্রথম তিনটি ফর্ম্যাট থেকেই বাদ দেওয়া হয়েছিল রোহিতকে। তবে পরে টেস্ট দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে। সব ঠিকঠাক থাকলে দুটি টেস্টে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্স দেখে অনেকেই রোহিত শর্মার অভাব অনুভব করেছেন।


মাঠে না নেমেই, প্রাক্তন তারকা গৌতম গম্ভীর তো এর জন্য রবি শাস্ত্রীকে দোষারোপ করতেো ছাড়েননি। তাঁর মতে, বিরাটকে রোহিতের চোটের বিষয়টি শাস্ত্রীই বিস্তারিত জানাতে পারতেন। অধিনায়কের কোনও ধারণাই ছিল না। বিরাট নিজেই সে কথা জানিয়েছিলেন। সবটা জানলে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যেত। এভাবে মুখ থুবড়ে পড়তে হত না অজিদের সামনে।







