আপনার উদাসীনতার বিচার করবে ইতিহাস! সনিয়াকে বিঁধলেন কঙ্গনা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপনার উদাসীনতার বিচার করবে ইতিহাস! কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে উদ্দেশ্য করে টুইট কঙ্গনা রানাওয়াতের। কঙ্গনা ট্যুইটারে লিখেছেন, আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে ইতিহাস। অভিনেত্রী সনিয়া-সেনা বলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এবং তার সরকারকে।

আরও পড়ুনঃ জামিনের আবেদন নাকচ আদালতের,ফের জেল হেফাজতে রিয়া- সৌভিক

কঙ্গনার অভিযোগ, তাঁর অফিস ভাঙার পিছনে উদ্দেশ্য তাঁকে হয়রান করা। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ও সনিয়া গান্ধীর জোট সরকার। আর সেই কারণে চুপ রয়েছেন কংগ্রেস সভানেত্রী, মনে করছেন কঙ্গনা। সনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লেখেন, সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিজি, আপনার সরকার যে ভাবে আমার সাথে ব্যবহার করছে এবং যে পদক্ষেপ নিচ্ছে, একজন মহিলা হিসাবে আপনাকে সেগুলো কি বিচলিত করছে না?

বি আর আম্বেদকর সংবিধানে যে নীতি গুলি উল্লেখিত রয়েছে, সেগুলো কি সরকার অনুসরণ করতে পারছে না? কঙ্গনা আরও লিখেছেন, আপনি পশ্চিমের দেশে বড় হয়েছেন। কিন্তু ভারতে বসবাস করেন তাই আশা করছি আপনি হয়তো মহিলাদের লড়াই সম্পর্কে ওয়াকিবহল৷ আপনার সরকার আইন অবজ্ঞা করে, বেআইনি ভাবে হয়রানি করছে তা দেখার পরেও আপনি চুপ আছেন। আপনার এই নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে ইতিহাস।

এই বিষয় আপনি হস্তক্ষেপ করবেন আশা রাখছি। শিবসেনার দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের প্রসঙ্গ তুলে লিখেছেন কঙ্গনা। তিনি লেখেন, শিবসেনার প্রতিষ্ঠাতার ভয় ছিল যে তাঁর দল একদিন কংগ্রেসের হাতে হাত মিলিয়ে চলবে। আজ বাল ঠাকরে কি ভাবছেন তা আমার খুব জানতে ইচ্ছে করছে।

সূত্রের খবর, কঙ্গনা রানাওয়াতকে জব্দ করতে তাঁর মাদক যোগ নিয়ে তদন্তে শুরু করতে চলেছে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে এই তদন্তের ছাড়পত্রও দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর