জামিনের আবেদন নাকচ আদালতের,ফের জেল হেফাজতে রিয়া- সৌভিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জামিনের আবেদন নাকচ আদালতের। সুশান্ত মৃত্যু তদন্তে মাদকযোগে জাতীয় মাদক সংস্থা এনসিবি র হাতে গ্রেফতার হোন তার বান্ধবী রিয়া এবং রিয়ার ভাই সৌভিক। এছাড়া তার ম্যানেজার সামুয়েল মীরাণ্ড এবং আরো বেশ কিছু ব্যাক্তিকে গ্রেফতার করে এনসিবি।

আরও পড়ুনঃ অমিতাভ, হিরানির বেআইনি নির্মাণে ছাড়পত্র বিএমসির, তবে কাঙ্গানার সময় বাধা কেন?

আজ মুম্বই এর বিশেষ মাদক আদালতে করা জামিনের আবেদন নাকচ করে দিলেন বিচারপতি।পূর্ব নির্দেশ মতো রিয়ার ১৪ দিনের জেল হেফাজত বহাল রাখল আদালত।

জামিনের আবেদন নাকচ আদালতের। আজ সকালে বিশেষ আদালতে রিয়া সৌভিক সামুয়েল, দিপেশ সাওয়ান্ত সকলেরই আবেদন খারিজ করে।

এছাড়া মাদক চক্র জড়িত সন্দেহে অভিযুক্ত আব্দুল বাসিত, জাইদ ভিলাত্রা ও জামিন পেতে ব্যর্থ হয়। এই রায়ের সাহায্যে মাদক তদন্ত আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন