ওপার বাংলা ইলিশ পাঠিয়েছে, মনের আনন্দে বাজারে গিয়ে মাথায় হাত এপার বাংলার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথা রেখেছে বাংলাদেশ। ওপার বাংলা ইলিশ পাঠিয়েছে নির্ধারিত সময়ে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ গতকাল রাত থেকে ধুকতে শুরু করেছে রাজ্যে। প্রথম দফায়, খুলনার সাউদার্ন ফুড লিমিটেড ১৩ মেট্রিক টন ও ঢাকার ইউনিয়ন ভেন্টার লিমিটেড ১০ মেট্রিক টন, মোট ২৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে। কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ গ্রহণ করছে সেই মাছ।

আরও পড়ুনঃ কিভাবে চিনবেন পদ্মার ইলিশ, বাজারে এসে গিয়েছে বাংলাদেশের রুপোলী ফসল।

খবর পেয়ে সাত সকালেই বাজারের ঝোলা হাতে বাজার করতে বেরিয়েছে এপার বাংলার বাঙালি। কিন্তু সকালে তো অনেক দূর রাতেও ফিরতে হয়েছে রিক্ত হস্তে। কিনবেন কিভাবে যা দাম!! খাবে কে? বাংলাদেশ থেকে যে ইলিশ আসছে তাঁর সাইজ খুব ছোট হলে ৮০০ গ্রাম, কিন্তু বেশিরভাগই ১ কেজির ওপরে। এপারের বাঙালি যখন মাছ দেখে দাম করতে যাচ্ছে তখন খাওয়ার ইচ্ছে তাই চলে যাচ্ছে বলে অভিযোগ।

এক কিলো থেকে দেড় কিলো ওজনের ইলিশ দেড় হাজার ছাড়িয়েছে। কোথাও ১৬০০ কোথাও ১৮০০ টাকা আবার কোথাও ২০০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে! ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিকোচ্ছে ৯০০ বা হাজার টাকায়। কিন্তু বিকোচ্ছে কোথায়? বিক্রেতারা ভেবেছিলেন বাংলাদেশ থেকে ইলিশ এসেছে খোদ্দের আসবে। হ্যাঁ ক্রেতারা এসেছিল কিন্তু কেনেননি তাঁদের ২৫ শতাংশও! এত দাম, যে হাত দিলেই ছ্যাকা লাগছে!

কিন্তু সমস্যা কোথায়? এত দাম কেন? বিক্রেতা রা জানালেন পাইকেরি রেট যা তাঁর ওপরেই নির্ভর করছে দাম। কারন যা ইলিশ ঢুকছে তাঁর বেশিরভাগই চলে যাচ্ছে স্টোরে। তাই বাজারের ৪০০ গ্রাম সাইজের ইলিশই জিন্দাবাদ। কিন্তু ক্রেতারা কিনতে চাইছেন না সেই ইলিশ। এককথায় ওপার বাংলা ইলিশ পাঠিয়েছে, মনের আনন্দে বাজারে গিয়ে মাথায় হাত এপার বাংলার।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মোট ২ লক্ষ ৮০ হাজার মেট্রিকটন ইলিশ আসবে ভারতে। যা সরবরাহ করবে বাংলাদেশের মোট ৫২ টি সংস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক একটি সংস্থাকে ৪০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। বাংলাদেশ এদেশে ইলিশ পাঠাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

ওপার বাংলা ইলিশ পাঠিয়েছে, মনের আনন্দে বাজারে গিয়ে মাথায় হাত এপার বাংলার।

তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ এল রাজ্যে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত