Hijab Controversy: হিজাব বিতর্কে এবার তসলিমা কে তীব্র আক্রমণ ওয়েইসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিজাব বিতর্কে গতকাল খুলেছিলেন বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন। তিনি হিজাব পন্থীদের একহাত নিয়েছিলেন। তাঁর বক্তব্যে ছিল, “একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়।”

আরও পড়ুনঃ আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে ফাঁসির সাজা!

তিনি আরও বলেছিলেন, “হিজাব, বোরখা, নাকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নচেত তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।”

হিজাব বিতর্কে এবার তসলিমা কে তীব্র আক্রমণ ওয়েইসির
হিজাব বিতর্কে এবার তসলিমা কে তীব্র আক্রমণ ওয়েইসির

আর এবার সেই হিজাব নিয়ে তাসলিমার মন্তব্যের তীব্র বিরোধিতা করে তোপ দাগলেন আইএমআইএম- এর প্রধান আসাউদ্দিন ওয়েইসি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

তাঁর কথায়, ”আমি এমন কোনও মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। এমন কোনও মানুষকে উত্তর দেব না যাঁকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাঁকে নিয়ে কোনও আলোচনা করব না।”

হিজাব বিতর্কে এবার তসলিমা কে তীব্র আক্রমণ ওয়েইসির

প্রসঙ্গত বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বীদের বড় অংশ হিজাবের পক্ষেই রায় দিচ্ছেন। তাঁদের মতে, হিজাব ইসলাম সম্প্রদায়ের মানুষের সম্মান ও ঐতিহ্যের পোশাক। এই পরিস্থিতিতে তসলিমার এই মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এবার তসলিমাকে আক্রমণ করলেন ওয়েইসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত