করোনা ঠেকাতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে, ১লা বৈশাখ থেকে বাতিল বড়ো অনুষ্ঠান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ঠেকাতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে, গত এক সপ্তাহে লাফ দিয়ে বাড়ছে  করোনা ভাইরাসের সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমছে সুস্থতার হারও। ভোট শেষে একপ্রকার নিশ্চিত ছিলই লকডাউন। কয়েকদিন ধরেই ব্যাপক করোনা সংক্রমনে ভোট বাংলায় ফের লকডাউনের ইঙ্গিত দিচ্ছিলেন চিকিৎসক-রা। ৪০০ থেকে মাত্র ১৫ দিনে বাংলার করোনা গ্রাফ লাফ দিয়ে পৌঁছেছে ৪ হাজারে। গবেষকরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ নেবে তাই সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বজায় রাখতে হবে। গতবছর এই সময় সংক্রমণের যা গতি ছিল এখন তাঁর থেকে অনেক বেশি। বছরের শেষ ভাগে মনে হয়েছিল নিয়ন্ত্রনে চলে এসেছে মারন ভাইরাস।

আরও পড়ুনঃ বারাণসীতে মোদি গড়ে বিপর্যয়, ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিহ্ন ABVP

সেই ধারণা যে কতটা ভুল তা প্রমাণিত হল সংক্রমণের সংখ্যায়। গতকালের  বুলেটিনে স্পষ্ট ইঙ্গিত ছিলো, ভয়াবহ রূপ নিতে চলেছে নতুন বছরের করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ এতটাই যে ভারত বিশ্ব রেকর্ড গড়তে চলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের বিশেষজ্ঞরা। ভাইরাসের দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে। অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ। চিকিৎসকরা বলছেন এভাবে সংক্রমণ ছড়াতে থাকলে হাসপাতালে বেড পাওয়াই মুশকিল হবে।

এদিকে রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ২৯৩ এবং ২৮৮। ভোট শেষে একপ্রকার নিশ্চিত লকডাউন হবে বলেই দাবি সূত্রের।

৪ হাজার ৩৯৮ জন কে নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৯৮১ জন। এদিন রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা ১০। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪০০ জনের। অন্যদিকে গত কালের নিরিখে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬১৫ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক। হুহু করে কমছে সুস্থতার হার।

এই পরিস্থিতিতে, করোনা ঠেকাতে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১লা বৈশাখে কোন বড়ো অনুষ্ঠান করা যাবেনা। এমনকি এর পর থেকে আর কোন অনুষ্ঠান করা যাবেনা এই মুহুর্তে। সূত্রের খবর আজ, সোমবার রাজ্যের সকল জেলাশাসকদের এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ফের সচল করা হবে সেফ হাউসগুলিকে। হাসপাতল গুলিকে ২০ শতাংশের বেশি ব্যবস্থা করতে বলা হয়েছে।

গোটা দেশের সঙ্গেই পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনা। ভোট আবহে এই পরমাণ বাড়ছে হুহু করে। ৪ দফার ভোটের পর এবার নড়েচড়ে বসছে প্রশাসন। ইতমধ্যেই সাংবাদিক বৈঠক করে মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যা বার্তা দিয়েছেন, তাতে খুব শীঘ্রই কড়া লকডাউনের দিকে যাচ্ছে রাজ্য। তার সঙ্গেই এবার বাংলায় করোনা থেকাতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। সূত্রের খবর রাজ্যে ভাগ করা হবে মাইক্রো কন্টেনমেন্ট জোন। হাসপাতলগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বাড়াতে বলা হয়েছে আরটিপিসিআর টেস্টের সংখ্যাও। অক্সিজেন ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো ভোট হয়নি, এ সকল স্থানে ভিড় নিয়ন্ত্রনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

করোনা ঠেকাতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে, করোনা টেস্টে পজিটিভ ধরা পড়লে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে,এবং নির্দেশ দেওয়া হয়েছে করোনা আক্রান্তরদের সংস্পর্শে আসাদের ৭২ ঘণ্টার মধ্যে চিহ্নিত করতে হবে। তার জন্য বাড়াতে হবে কনট্যাক্ট ট্রেসিং। কনট্যাক্ট ট্রেসিংয়ে শণাক্তদের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।এছাড়া নির্বাচনী সভা ও রোড শো করতে হলে কোভিড গাইডলাইন মেনে তা করারই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।তা মানা হচ্ছে কিনা তা সঠিক ভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত