বারাণসীতে মোদি গড়ে বিপর্যয়, ছাত্র সংসদ নির্বাচনে নিশ্চিহ্ন ABVP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বারাণসীতে মোদি গড়ে বিপর্যয়, কয়েকদিন আগেই ত্রিপুরার নির্বাচনে TIPRA’র কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। এবার বারাণসীতে। ছাত্র সংসদ নির্বাচনে NSUI-এর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে ABVP। লোকসভা কেন্দ্র বারাণসীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। নির্বাচনের সব ক’টি আসন জিতে নিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI।

আরও পড়ুনঃ ৪ দফাতেই ১০০ ক্রস করে গেছে BJP! বর্ধমানে আত্মবিশ্বাসী ঘোষণা মোদীর

সূত্রের খবর, বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে উঠে এসেছে কংগ্রেসের ছাত্র সংগঠন। নির্বাচন জিতে ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কৃষ্ণমোহন শুক্লা। সহ-সভাপতি পদে জিতেছেন অজিত কুমার চৌবে। সাধারণ সম্পাদক ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শিবম চৌবে ও আশুতোষ কুমার মিশ্র।

গত কয়েক বছরে সংগঠন কমেছিল কংগ্রেসের। ২০১৪ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে ক্রমশ শক্তিক্ষয় হয়েছে দলের। তার উপর আবার দলের মধ্যে চলছে প্রবীণ বনাম নবীন শিবিরের মনমালিন্য। সভাপতি নির্বাচন নিয়েও দলের মধ্যে বিতর্ক চলেছে দীর্ঘদিন। এই পরিস্থিতিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস। কিছুদিন আগেই হিমাচল প্রদেশের পুরসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। আর এবার খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে জয় পেল তাদেরই ছাত্র সংগঠন।

ঘটনার পর থেকে কংগ্রেসের এই সাফল্যে ছাত্রদের শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট করেছেন একাধিক কংগ্রেস নেতা। অপরদিকে বিজেপি দাবী করছে, নির্বাচনের আগে গেরুয়া শিবিরের দলীয় কর্মী ছাত্রদের অপর হামলা চালিয়েই এই জয় পেয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটাও লিখেছে, নির্বাচনের ঠিক আগে  প্রতিপক্ষকে আক্রমণ করা এনএসইউআই এবং কংগ্রেসের একটি বৈশিষ্ট্য। এবিভিপি সহিংসতার অবলম্বনে বিশ্বাস করে না। বলেছে ভিক্টিম কার্ড প্লে না করে নির্বাচনের মুখমুখী হোক এনএসইউআই।

 বারাণসীতে মোদি গড়ে বিপর্যয়, একদিকে মোদী সহ গেরুয়া শিবিরের নেতারা যখন বাংলার মাটি আকঁড়ে পড়ে আছেন। পালা করে সভা করছেন বাংলায়। তখন একে একে পাঞ্জাব-হিমাচল প্রদেশের পুরসভা নির্বাচন, ত্রিপুরায় উপজাতি পরিষদের ভোটে পরাযয়ের পর এবার মোদী গড়েই কংগ্রেসের সামনে ধুয়ে মুছে সাফ হয়ে গেলো বিজেপি। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন