Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই মনোনয়ন পর্বে একের পর এক অশান্তির খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাজুড়ে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ওঠে। এই ঘটনায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয়। আগামী সোমবার আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি Kalighater Kaku, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু স্ত্রীর

ডায়মন্ড হারবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় নির্বাচনী এলাকা। অভিযোগ, ডায়মন্ড হারবার অন্তর্গত নেত্রা গ্রাম পঞ্চায়েতর দুই বাম প্রার্থী গৌতম হালদার এবং আব্দুল্লা শেখকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এমনকি তাঁদের হুমকি ও পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের দিকে। এই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে স্বাধীনভাবে বিশেষ টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয়।

Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কমিশনকে তদন্তের নির্দেশ দেয়। পরিস্থিতি খতিয়ে দেখব কমিশন। আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে।

Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় অশান্তির চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন জায়গার বহু প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার কিংবা জমা দিতে না পারার অভিযোগ এনেছেন। উল্লেখ্য, ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে তাঁদের মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ দেন। আগামী ২৮ জুনের মধ্যেই কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে।

Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন