Panchayat Election: বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে ‘না’ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের অশান্তির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত বুধবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে সিবিআই তদন্তে ‘না’ হাইকোর্টের।

আরও পড়ুন: Abhishek Banerjee-র এলাকায় চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, কড়া নির্দেশ হাইকোর্টের

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা ও ধুলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মনোনয়ন বিকৃত করার অভিযোগ তোলেন। এই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। গত ২৩ জুন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সেদিন রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সওয়াল-জবাবের পর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়। রাজ্য পুলিশেই আস্থা দেখায় আদালত। হাইকোর্টের এই নির্দেশে স্বস্তি রাজ্যের! আদালতের নজরদারিতেই তদন্ত করবে রাজ্য পুলিশ।

বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে 'না' হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিতর্ক বাড়ছে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। মনোনয়ন পর্বে ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির খবর সামনে এসেছে। পঞ্চায়েত মামলার শুনানিতে ক্ষুব্ধ হয়ে বিচারপতি সিনহা বলেছিলেন, “সামান্য পঞ্চায়েত নির্বাচনেই এত রক্তপাত, অশান্তি হলে ভোট বন্ধ করা উচিত।” পঞ্চায়েত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ভর্ৎসনার মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে 'না' হাইকোর্টের

উল্লেখ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারাবারে বিরোধী দলের প্রার্থীদের চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ওঠে। এই নিয়ে ভুক্তভোগী দুই প্রার্থী আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার এই ঘটনায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে টিম গঠন করে তদন্তের নির্দেশ দেয়। আগামী সোমবার আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে।

বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে ‘না’ হাইকোর্টের

বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে 'না' হাইকোর্টের
বিচারপতি সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পঞ্চায়েতে CBI তদন্তে ‘না’ হাইকোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন