নজরবন্দি ব্যুরোঃ হিংসায় মদত দেওয়ার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই মামলার শুনানিতে আদালতের তরফে জানানো হয়, এখনই কোনও পদক্ষেপ নয়। ফলে আপাতত স্বস্তিতে অভিনেতা। সেইসঙ্গে অভিযোগ খারিজের নির্দেশ আদালতের।
আরও পড়ুনঃ Breaking News: Coal Scam – কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই।
এদিন মামলার শুনানি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, “এখন অনেক অভিনেতাই রাজনীতি করছেন। অনেকে মনোরঞ্জনের জন্য এ জাতীয় কথা বলেই থাকেন। উনি হিংসার কোনও কথা বলেছেন বলে কোনও হিংসা খুঁজে পায়নি আদালত”।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে সকলকে চমক দিয়ে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর একাধিক প্রার্থীদের প্রচারে মুখ হয়ে উপস্থিত হন তিনি। প্রচার মঞ্চে দাঁড়িয়ে “মারব এখানে লাশ পড়বে শ্মশানে” অথবা “এক ছোবলে ছবি” র মন্তব্য করেন তিনি। অভিনেতার বক্তব্য, জনগণের আবেদন সেই বক্তব্য রেখেছিলেন তিনি। মিঠুনের এই মন্তব্যের বিরুদ্ধে মাণিকতলা থানায় অভিযোগ দায়ের করে যুব তৃণমূল।
এখনই কোনও পদক্ষেপ নয়, থানায় দায়ের হওয়া অভিযোগ খারিজ

সেই অভিযোগ খারিজ এবং আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বরস্থ হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জামিন আগেই পেয়ছিলেন। এবার পুলিশে অভিযোগ হওয়া সেই অভিযোগ খারিজ করে আদালতে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
যদিও ভোটের পর বিজেপিতে আর দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে। কিন্তু মামলা নিয়ে আদালতের রায়ে কিছুটা নিষ্পত্তি পেলেন তিনি।



