Breaking News: Coal Scam – কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। আসানসোল আদালতে বুধবার বিকাশের আবেদনের শুনানিতে সিবিআই তার জামিন খারিজের আর্জি জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। তারপরেই কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশ কে। কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই হলেন এই বিকাশ মিশ্র।

আরও পড়ুনঃ কোভিডে মৃতদের এককালীন ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, সুপ্রিম নির্দেশে বড় উদ্যোগ নবান্নের।

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন বিকাশ মিশ্র। সেই খবর পায় সিবিআই। তারপরেি সিবিআই আধিকারিকরা তার শারীরিক অবস্থা জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেন। হাসপাতাল থেকে তাঁর ‘সুস্থতার আপডেট’ পাওয়ার পরেই তাকে পাকড়াও করতে পৌঁছায় সিবিআইএর বিশেষ দল। এরপর নিয়ম মেনে অভিযুক্ত বিকাশ মিশ্র কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কে এই বিকাশ? অভিযোগ, গরু পাচারকাণ্ড ও কয়লা পাচারকাণ্ডে প্রভাবশালীদের কাছে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম ছিলেন বিনয় মিশ্র, তাঁর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন বিকাশ। যদিও একাধিকবার তিনি সে সব অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন। তবে একদিকে ইডি যখন তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, সিবিআইও এফআইআর দায়ের করেছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারনেই গ্রেফতার বলে জানা গিয়েছে।

কয়লা কাণ্ডের মূল চক্রী অনুপ মাজি (লালা), বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রর ৯.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি, গাড়ি, বেনামে থাকা সম্পত্তি ও কারখানাও রয়েছে। এর আগে বিনয় মিশ্রের বাড়িও বাজেয়াপ্ত করা হয়েছিল। সব মিলিয়ে মোট সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।

কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই
কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

প্রসঙ্গত, কয়লা ও গরুপাচার কাণ্ডে বিকাশের দাদা, পলাতক বিনয় মিশ্র গত বছরই ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন বলে খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। সিবিআই সূত্রে খবর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত