WhatsApp-এর চ্যানেল ফিচার পছন্দ হয়নি অনেকেরই, চাইলেই লুকাতে পারেন, কীভাবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হোয়াটসঅ্যাপে প্রায়ই নতুন নতুন আপডেটে যুক্ত হয় নয়া ফিচার। সম্প্রতি চ্যানেল ফিচারটি যোগ হয়েছে। এর মাধ্যমে তারকা কিংবা বিশিষ্ট ব্যক্তিদের বিষয় বিভিন্ন তথ্য সহজেই আপনার হাতের নাগালে চলে আসবে। কিন্তু এমন অনেক ব্যবহারকারী আছেন যাদের এই ফিচারটি পছন্দ হচ্ছে না। কেউ কেউ বলছেন, পুরনো ভার্সনটি ভালো ছিল। তবে জানেন কী আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ থেকে এই ফিচারটি লুকিয়ে ফেলতে পারেন। রয়েছে একটি সহজ উপায়।

আরও পড়ুন: পুজোর আগে ওপার বাংলাতেও ডেঙ্গুর তাণ্ডব, রেকর্ড সংখ্যক মৃত বাংলাদেশে

প্রথমেই আপনাকে যেতে হবে চ্যাট ব্যাকআপে। এরপর হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে হবে এবং ফের ডাউনলোড করতে হবে। দ্বিতীয় পদ্ধতির জন্য ভিউ আপডেটস অপশনে ক্লিক করুন। এতে আপনার স্ট্যাটাস উপরের দিকে চলে যাবে এবং চ্যানেলগুলি নীচে চলে যাবে। অর্থাৎ আপনি যদি কোনও আপডেট দেখতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে না। পুরো ফিচারটি নীচে চলে যাবে। আর আপনার হোয়াটসঅ্যাপ আগের মত হয়ে যাবে। অ্যাপ আনইন্সটল করার আগে এই উপায়টি করে দেখতে পারেন।

WhatsApp-এর চ্যানেল ফিচার পছন্দ হয়নি অনেকেরই, চাইলেই লুকাতে পারেন, কীভাবে

হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচারটি দেখতে পাবেন কীভাবে? প্রথমে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। ফিচারটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস-এ চলে এসেছে। তাই সহজেই আপনি আপডেটটি পেয়ে যাবেন। এবার আপডেটস সেকশনে গেলে একেবারে নিচে দেখতে পাবেন ‘ফাইন্ড চ্যানেল’ অপশন। ট্যাপ করলেই লম্বা তালিকা চোখে পড়বে। সেখান থেকেই নিজের পছন্দের তারকাকে ফলো করতে পারেন।

WhatsApp-এর চ্যানেল ফিচার পছন্দ হয়নি অনেকেরই, চাইলেই লুকাতে পারেন, কীভাবে

আপনি চাইলে নিজের একটি চ্যানেল খুলে ফেলতে পারেন। সেখানে নিজের বানানো ভিডিও, ছবি পোস্ট করতে পারেন। এর মাধ্যমে আপনার বন্ধু কিংবা আত্মীয়দের নিয়মিত আপডেট দিতে পারবেন।

WhatsApp-এর চ্যানেল ফিচার পছন্দ হয়নি অনেকেরই, চাইলেই লুকাতে পারেন, কীভাবে

WhatsApp-এর চ্যানেল ফিচার পছন্দ হয়নি অনেকেরই, চাইলেই লুকাতে পারেন, কীভাবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন