নজরবন্দি ব্যুরোঃ খুব অল্প বয়সেই অভিনয়ের জগতে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন আয়েশা টাকিয়া। তবে ফাল্গুনি পাঠকের ‘মেরি চুনর উড় গেয়ি’ মিউজিক ভিডিওর মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন তিনি। তারপর আর পিছনে তাকাতে হয়নি এই অভিনেত্রী কে। এরপর ‘টারজান দ্যা ওয়ান্ডার কার’ নামক ছবির মাধ্যমে বড় পর্দায় উঠে আসেন তিনি।
আরও পড়ুনঃ Amit Shah: শাহের বঙ্গ সফর ঘিরে অনিশ্চয়তা! এখনও অবধি আসেনি সূচি


তবে এবার কটূক্তির সঙ্গে শ্লীলতাহানির শিকার বলি নায়িকা আয়েশা। সেই নিয়েই নেটমাধ্যম থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তার স্বামী ফারহান আজমি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে গোয়া বিমানবন্দরের সমস্ত কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। ঠিক কী হয়েছিল গোয়া বিমানবন্দরে? জানা গিয়েছে, সেখানে নাকি আয়েশা ও ফারহানকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বেশ কয়েকজন।
তার স্বামী ফারহানের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরে নাকি একেবারেই পৃথক লাইনে দাঁড়াতে জোর করেন বেশকিছু কর্মী। সেখান থেকেই নাকি ঘটনার সূত্রপাত। রীতিমতো বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের পাশাপাশি নাকি প্রচণ্ড বাজে ব্যবহার করা হয় তাদের দুজনের সঙ্গে।
কটূক্তির সঙ্গে শ্লীলতাহানির শিকার বলি নায়িকা আয়েশা, ক্ষোভ তার স্বামীর

তাই নেটমাধ্যম থেকেই সিনিয়ার অফিসার বাহাদুর থেকে শুরু করে কমান্ডার রাউত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ফারহান। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। এরপরেই গোয়ার বিমানবন্দরের তরফে গোটা বিষয়টির তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা জানানো হয়েছে।











