বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী কাল থেকেই ভারী বৃষ্টি গাঙ্গেয় বঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ, এদিকে সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় আকাশের মুখ ভার। সব মিলিয়ে রাজ্যে এখনো বর্ষা না ঢুকলেও শুরু হয়েছে তার প্রস্তুতি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বর্ষার ঢুকতেও আর বেশি দেরী নেই বাংলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপের সঙ্গেই আগামি কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে।

আরও পড়ুনঃ করোনা কালেও পরীক্ষা নেবে বিশ্বভারতী! দশম-দ্বাদশের জন্য পড়লো নোটিস

কেরলে বর্শা ঢুকেছে দিন কয়েক আগেই। কথা ছিল তার পরেই বাংলায় দল ভারী করে আসবে বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রাক-বর্ষা মরশুম। ঝড়-বৃষ্টির দাপট গত কয়েকদিনে কিছু জেলার ওপর দিয়ে বয়ে গেছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবার পুরোদমে বর্ষা ঢুকছে বাংলায়। আগামী কাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে, ফলত আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা আংশিক মেঘলা। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় রোদ কড়া না থাকলেও গরম রয়েছে যথেষ্ট। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বর্ষায় উপকূলের নীচু এলাকাগুলি প্লাবিত হয়ার সম্ভাবনা রয়েছে। আগাম সত্তর্কতা জারি হয়েছে মতসজীবিদের জন্য।  আগামী কাল থেকে বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন