তৃণমূল নেতা কুরবান খুনের মামলায় অভিযুক্ত আনিসুরের জামিনের শুনানি আজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল নেতা কুরবান খুনের মামলায় অভিযুক্ত আনিসুরের জামিনের শুনানি আজ। অবশেষে তৃণমূল নেতা কুরবান শাহকে হত্যার মামলায় গ্রেফতার হওয়া দাপুটে তৃণমূল কর্মী  আনিসুর রহমানের জামিনের আবেদন অবশেষে শুরু হয়েছে তমলুক আদালতে। তাঁর হয়ে আইনজীবী হিসেবে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে রায়দানের আগেই তাঁর জামিন পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ রাজ্যের ৫ বিধায়কশূন্য বিধানসভায় ছয় মাসের মধ্যে ফের হতে চলেছে নির্বাচন।

বুধবার রাতে এমনই একটি টুইটা হ্যান্ডলে লেখা হয়, ‘কাল মুক্তি পাচ্ছেন আমাদের আর এক যোদ্ধা আনিসুর রহমান’। তমলুক জেলে থাকা আনিসুর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে অনুগামীদের উদ্দেশ্যে বুধবার রাতেই লেখেন, ‘কাল আসল খেলা’। প্রসঙ্গত তাঁর ছাড়া পাওয়া নিয়ে একাধিক নাটকের সম্মুখীন হয় রাজ্য। গত মার্চে আনিসুরের উপর থেকে সমস্ত রকম অভিযোগ প্রত্যাহার করেছিল রাজ্য সরকার। তারপরেই তাঁকে জামিনে মুক্তি দেয় তমলুক আদালত। রায়ের পর বিচারবিভাগীয় অবস্থায় তমলুক হাসপাতালে চিকিত্‍সাধীন আনিসুর বাড়ি চলে যান। কিন্তু সেদিনই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবানের পরিবার।

হাইকোর্ট জামিন খারিজ করলে ফের তিনি গ্রেফতার হন। প্রসঙ্গত ২০১৯ সালের ৭ অক্টোবর পাঁশকুড়ার অদূরে মাইশোরায় তৃণমূলের দলীয় দফতরে গুলি করে খুন করা হয় পাঁশকুড়া ব্লক তৃণমূলের সভাপতি কুরবানকে। তত্‍কালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন কুরবান। অন্যদিকে, তার কিছুদিন আগেই ‘মুকুল রায় ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত আনিসুর বিজেপি-তে যোগ দিয়েছিলেন। সেসময় তাঁকে খুনের মামলায় গ্রেফতার কড়া হলেও নিজেকে বরাবর নির্দোষ দাবি করেছেন তিনি।

তৃণমূল নেতা কুরবান খুনের মামলায় অভিযুক্ত আনিসুরের জামিনের শুনানি আজ। এদিকে জানুয়ারিতে নন্দীগ্রামের তেখালিতে জনসভায় দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সমর্থনে ‘আনিসুরকে ফাঁসানো হয়েছে’ বলে দাবি করেছিলেন। আর আজ তাঁর জামিন পাওয়া নিয়ে জল্পনার মধ্যেই তমলুক আদালতে চলছে শুনানি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন