Kolkata News: ফের সমাজের মাথা হেঁট, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন তাতে ধিক্কার এই সমাজকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ফের সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে পালাল মা। পার্ক সার্কাসের (Park Circus) কাছে লোহাপুলে রেল লাইনের পাশ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যা। আজ, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ এক সাফাইকর্মী ওই সদ্যোজাতকে দেখতে পান। তখন স্থানীয় বস্তির এক মহিলা শিশুটিকে উদ্ধার করে। ওই মহিলাই শিশুটিকে পরিষ্কার করে।

আরও পড়ুনঃ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা! সাধ্যের মধ্যে আকর্ষণীয় ফোন নিয়ে আসছে নোকিয়া

এরপর খবর যায় বালিগঞ্জ জিআরপি-তে, জিআরপি-র উদ্যোগে কন্যা শিশুটিকে আইসিএইচ (ICH) হাসপাতালে ভর্তি করা হয়। এখন শিশুটির শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিত্‍সকেরা। কিন্তু প্রশ্ন একটাই, মা হয়ে কি করে নিজের সন্তানকে এভাবে ফেলে যায়? যদিও ঘটনাটি আজ প্রথমবার ঘটেছে এমনটা নয়, তবুও তো তিনি একজন মা। কারণ কি শুধুই কন্যা সন্তান নাকি অন্যকিছু?

ফের সমাজের মাথা হেঁট, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন তাতে ধিক্কার এই সমাজকে

ফের সমাজের মাথা হেঁট, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন তাতে ধিক্কার এই সমাজকে
ফের সমাজের মাথা হেঁট, পার্ক সার্কাসে এক সাফাইকর্মী যা দেখলেন তাতে ধিক্কার এই সমাজকে

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে মেয়েদের স্বাবলম্বী করার জন্য চালু করেছে একাধিক প্রকল্প। কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree), বেটি বাঁচাও বেটি পড়াও (Save Betty-Read Betty)-এর মত প্রকল্প যেখানে আছে, ঠিক সেখানেই এই ধরনের অমানবিক প্রায়শই ঘটেই চলেছে। সদ্যোজাত কন্যা সন্তানকে রাস্তার পাশে ফেলে পালানোর ঘটনা তাই আকছাড় ঘটছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন