Sourav Ganguly: হি ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট, রাহানে কে বললেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মৃত্যুস্তূপ থেকে ভারতকে একার হাতে টেনে তুললেন অজিঙ্কে রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তাঁকে নিয়ে আগ্রহ দেখাননি অনেকেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলকে নিয়ে লেখা হয়েছিল অনেক। তাঁদের নিয়ে প্রত্যাশার পারদও চড়েছিল।

আরও পড়ুন: বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ‘পোস্টার বয়ের’ আজ জন্মদিন

- Advertisement -

কিন্তু ওভালে ভারতীয় শিবিরের আসল নায়ক কিন্তু রাহানেই। আর রাহানের এই পারফরমেন্সের পর তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রাহানের ব্যাটিং দেখে মুগ্ধ সৌরভও। একসময়ে তিনিও ছিলেন প্রত্যাবর্তনের সম্রাট। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ‘১৮ মাস পর দারুণ একটা ইনিংস।

4 7

টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘসময় সরে ছিল রাহানে। অনেকেই ধরে নিয়েছিলেন ও আর ফিরতে পারবে না। নিজেও হয়তো তাই ভেবে নিয়েছিল। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে এসে ছাপ রাখা খুবই কঠিন। এটা দুর্দান্ত একটা নজির। অতীতে বহু কামব্যাক দেখা গিয়েছে কিন্তু দীর্ঘদিন বাদে ফিরে এসে সফল হওয়ার নজির খুব একটা নেই’।

5 9

- Advertisement -

সৌরভ আরও বলেন, ‘হি ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট। অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে গেলেও লড়াই থেকে সরে যায়নি রাহানে। লাঞ্চ পর্যন্ত রাহানে যা করেছে, তার জন্য ওর নিজেরই গর্বিত হওয়া উচিত। ড্রেসিং রুমকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেল রাহানে।

হি ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট, রাহানে কে বললেন সৌরভ

6 10

যদি নিজেকে প্রয়োগ করা যায়, যদি ভাগ্য সহায় থাকে, তাহলে এই পিচেও ব্যাট করা সম্ভব। রাহানে কৃতিত্ব দাবি করতেই পারে। শার্দূল ঠাকুরের ব্যাটিংও প্রশংসনীয়। ভারতের হয়ে ভাল খেলেছে শার্দূলও’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর