নজরবন্দি ব্যুরোঃ “মোদিজি আপনি এখন চুপ কেন?” হাথরাস গণধর্ষণ কান্ডে গতকাল থেকেই গর্জে উথেছে গোটা দেশ। এদেশে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই । নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষের পাশাপাশি সোচ্চার হয়েছেন বলিউডের কঙ্গনা রানাউত, করিনা কাপুর, অক্ষয় কুমার , পরিণীতি চোপড়ার মতো নামজাদা তারকারা। কিন্তু এখনও এর কোনও প্রতিক্রিয়া দেখাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
আরও পড়ুনঃ বাবরি মামলায় আডবানী-যোশীরা খালাস পেলেও হাইকোর্টে যাবে মুসলিম ল’ বোর্ড।


তাই স্যোশাল মিডিয়ায় দলিতকন্যার গণধর্ষণের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান । আপাতত লন্ডনে বাংলা সিনেমার শুটিং করছেন নুসরত। সেখান থেকেই বসিরহাটের সাংসদ টুইটারে আজ লেখেন, “জানি বিজেপি নারী বিরোধী, দলিত বিরোধী। কিন্তু এই নৃংশসতা মেনে নেওয়া যায় না যোগী আদিত্যনাথজি।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গুণ্ডাদের রমরমা। নরেন্দ্র মোদিজি আপনি এখন চুপ কেন?” প্রসঙ্গত , গত ১৪ সেপ্টেম্বর হাথরাসে গণধর্ষণের ঘটনাটি ঘটে। মা ও ভাইয়ের সঙ্গে নাকি মাঠে ফসল তুলতে গিয়েছিলেন দলিত যুবতী। তাঁর পরিবারের অভিযোগ, চার-পাঁচ জন উচ্চবর্ণের ব্যক্তি তাঁকে লাগাতার ধর্ষণ করে। জিভে খত করে। এমনকী অত্যাচারের চোটে তাঁর শিড়দাঁড়ার হাড় ভেঙে যায়। তারপরও রেহাই মেলেনি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। টানা ১৫ দিন লড়াইয়ের পর মৃত্যু হয় আট বছরের যুবতীর । আর এরপরই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিচারের দাবিতে সরব হন। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন যোগী আদিত্যনাথ।


“মোদিজি আপনি এখন চুপ কেন?” এবিষয়ে তদন্তের জন্য একটি তিন সদস্যের দল গঠন করা হয়েছে। সেই দলকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু এর মধ্যেই রাতের অন্ধকারে ক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতিতার দেহ পোড়ানোর অভিযোগ ওঠে যোগী সরকারের বিরুদ্ধে। সেই ভিডিও শেয়ার করেই নরেন্দ্র মোদির কাছে জবাব চেয়েছেন তৃণমূল সাংসদ । ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও ।







