6th ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) - 5:54 অপরাহ্ন
25 C
Kolkata

বিশ্বকাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন হর্ষিত রানা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচেই হাঁটুর চোট, মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়েন হর্ষিত রানা—টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তরুণ পেসার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তরুণ পেসার হর্ষিত রানা। কোচ গৌতম গম্ভীরের অন্যতম ভরসার এই বোলারের অনুপস্থিতি বিশ্বকাপের আগে দলের বোলিং পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রিকেট মহল।

সূত্রের খবর, বুধবার নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে চোট পান হর্ষিত। ম্যাচ চলাকালীন নিজের প্রথম ওভার বল করতে গিয়েই সমস্যায় পড়েন তিনি। রান-আপ নেওয়ার সময় দু’বার থেমে যেতে দেখা যায় তাঁকে। এরপর হাঁটু চেপে ধরে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার।

মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত তিনি মাত্র এক ওভার বল করতে পারেন, যেখানে ১৬ রান দেন। এরপর আর মাঠে নামতে পারেননি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাঁটুর চোটের কারণেই তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগে নতুন করে সমীকরণ সাজাতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।

বিশ্বকাপের ঠিক আগে এমন গুরুত্বপূর্ণ পেসারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading