জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে দলের সাথে যোগ দিলেন হার্দিক

Hardik Pandya: দলের খারাপ পারফরম্যান্সের কারণে প্রাক্তন ক্রিকেটারেরা তাঁর সমালোচনা করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় দলের মিশন টি২০ বিশ্বকাপ। বুধবার সকালেই অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রথম দিনের অনুশীলনে যোগ দিলেন সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে তারকা অলরাউন্ডার শেয়ার করলেন বেশ কিছু ছবি। যার ক্যাপশন ‘অন ন্যাশনাল ডিউটি’।

আরও পড়ুন: আইপিএল চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছেন, এবার পরের লক্ষ্য জানিয়ে দিলেন রিঙ্কু সিং

hardik1 1

অর্থাৎ ‘জাতীয় কর্তব্যে’ আপাতত মনোনিবেশ করেছেন তিনি। ছবিগুলোয় তাঁকে দেখা যাচ্ছে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মন দিতে।মুম্বই ইন্ডিয়ান্সের হতাশাজনক পারফরম্যান্স তো রয়েছেই। পাশাপাশি রোহিতকে সরিয়ে মুম্বইয়ের নেতা হওয়ার জন্য গোটা আইপিএলেই হার্দিক প্রবল টিটকিরির শিকার হয়েছেন। দলের খারাপ পারফরম্যান্সের কারণে প্রাক্তন ক্রিকেটারেরা তাঁর সমালোচনা করেছেন।

hardik2 2

আইপিএলে দলের অভিযান শেষ হওয়ার পরেই হার্দিক দেশ ছেড়ে ছুটিতে চলে যান। কোথায় গিয়েছিলেন, তা এখনও রহস্য। তবে অনেকের দাবি, তিনি লন্ডনে গিয়েছিলেন। অপর দিকে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পাণ্ডিয়া পদবি সরিয়ে নেন নাতাশা। ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিট করে দেন তিনি।

জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে দলের সাথে যোগ দিলেন হার্দিক

hardik4

ফলে জল্পনার মাত্রা আরও বেড়েছে। যদিও নাতাশা এই নিয়ে কিছুই বলেননি। কোনও মন্তব্য করেননি হার্দিকও। এহেন পরিস্থিতিতে একদিকে খেলোয়াড়ি জীবনের চ্যালেঞ্জ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা সংক্রান্ত গুঞ্জন- জোড়া ফলায় বিদ্ধ হতে হতে মাঠে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন