Hardik Pandya: বিশ্বকাপের এই ম্যাচে দলে ফিরছেন হার্দিক, BCCI সূত্রে বড় খবর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে পায়ে চোট পান হার্দিক পান্ডিয়া। চোট এতটাই গুরুতর ছিল যে তারপর আর সেই ম্যাচ খেলতে পারেনি তিনি। সঙ্গে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচেও দল থেকে বাইরে ছিলেন হার্দিক। গুঞ্জন ছিল, হয়তো গোটা বিশ্বকাপে আর মাঠে দেখা যাবে না তাঁকে। তবে, এই মুহূর্তে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপেই আবার দলে কামব্যাক করবেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুনঃ বোলারদের ম্যাচে সেরা রোহিত, খেলা শেষে বোলারদের নিয়ে কী বললেন অধিনায়ক?

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল ভারত বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচেই চোট পান হার্দিক পান্ডিয়া। বর্তমানেও তিনি সেই কারণে বেঙ্গালুরুতেই রয়েছেন। এখনো পর্যন্ত দলের সাথে যোগ দেননি। তবে, হার্দিকের চোট কিছুটা কমেছে। তিনি এনসিএ-তে একটি নেট সেশনে অংশ নিয়েছিলেন। চিকিৎসকেরা সবসময় তাঁর উপর নজর রাখছেন।

বিশ্বকাপের এই ম্যাচে দলে ফিরছেন হার্দিক, BCCI সূত্রে বড় খবর

কিন্তু হার্দিক দলের ফিরবেন কবে? ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ভাবেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। তাঁদের বক্তব্য, হার্দিক সম্পূর্ণ রকম ভাবে ম্যাচ ফিট হলে তবেই তাঁকে খেলানো হবে। এখনও পর্যন্ত যা খবর লিগ পর্যায়ের বাকি তিনটে ম্যাচে হার্দিক পান্ডিয়াকে মাঠে দেখা যাবে না। কিন্তু ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে কিন্তু হার্দিককে আবার মাঠে দেখা যেতে পারে।

বিশ্বকাপের এই ম্যাচে দলে ফিরছেন হার্দিক, BCCI সূত্রে বড় খবর

ভারতের পরবর্তী ম্যাচ ২রা নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ৫ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং ১২ই নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারত যদি সেমিফাইনালে ওঠে তবে সেই ম্যাচ খেলা হবে ১৫ কিংবা ১৬ তারিখ অর্থাৎ হাতে এখনও দু’সপ্তাহ সময় আছে। এই দুই সপ্তাহের মধ্যে গোড়ালি চোট কাটিয়ে হার্দিক পান্ডিয়া আবারও দলে ফিরতে পারেন।

বিশ্বকাপের এই ম্যাচে দলে ফিরছেন হার্দিক, BCCI সূত্রে বড় খবর

টিম ম্যানেজমেন্ট সূত্রে আরও জানা গিয়েছে, হার্দিক যেহেতু দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই হার্দিক যদি সুস্থ থাকেন তাহলে তাঁকে খেলাতে কোনও রকম অসুবিধা নেই দলের। ঠিক যেরকম বিশ্বকাপের শুরুতে শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হওয়ায় কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। সেরকমই তিনি সুস্থ হয়ে আসার পর কিন্তু টানা ম্যাচ খেলে চলেছেন। হার্দিক পান্ডিয়াও সুস্থ হয়ে উঠলে তাঁকে অবশ্যই দলে নেওয়া হবে এবং বিশ্বকাপে যে তিনি খেলবেন তা কার্যত নিশ্চিত।

বিশ্বকাপের এই ম্যাচে দলে ফিরছেন হার্দিক, BCCI সূত্রে বড় খবর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন